কোয়ারেন্টাইনে কোন রাশি কি করবেন, কি বলছে মুম্বই পুলিস
কোয়ারেন্টাইনে কোন রাশি কি করবেন, কি বলছে মুম্বই পুলিস
করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশবাসীকে বাঁচাতে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্র সরকার আগেই গোটা রাজ্যে কার্ফু জারি করেছে। কারণ মহারাষ্ট্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এই পরিস্থিতিতে মুম্বই পুলিস প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন শহরবাসীকে সচেতন করতে। এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে তারা। একটি রাশিফল টুইট করেছে তারা। তাতে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় লেখা হয়েছে। কোন রাশির লোকেদের বাড়িতে থাকার কথা বলা হয়েছে।

এরিস, টরাস জেমিনি, ক্যান্সার, লিও, ভার্গো, লিবরা, স্কোরপিও, স্যাজেটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অকোয়ারিয়াস, পাইসেস। সব রাশিফলে একটাই কথা লেখা হয়েছে বাড়িতে সময় কাটান। শহরবাসীর মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্যই এই টুইট বলে জানানো হয়েছে মুম্বই পুলিসের পক্ষ থেকে।
For once (and only once), the stars may definitely favour you if you follow these predictions! #HomeIsTheStar #FightCorona #TakingOnCorona #coronavirus pic.twitter.com/YmCR1Rnz0Q
— Mumbai Police (@MumbaiPolice) March 24, 2020
গত কয়েকদিনে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। গতকালই দুবাই ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। যার জেরে গোটা দেশের মৃতের সংখ্যা বেড়ে ৯ হয়েেছ। পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে বুঝতে পেরেই গোটা দেশে লকডাউন ঘোষণার আগেই রাজ্যে কার্ফু জারি করে দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে অন্য রাজ্যের সঙ্গে মহারাষ্ট্রের সীমানাও।












Click it and Unblock the Notifications