স্বঘোষিত শ্রমিক নেতার উষ্কানিতেই বিক্ষোভ, এফআইআর পুলিসের
মুম্বইয়ে শ্রমিক িবক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে স্বঘোষিত শ্রমিক নেতা বিনয় দুবের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিস।
মুম্বইয়ে শ্রমিক িবক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে স্বঘোষিত শ্রমিক নেতা বিনয় দুবের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিস। আজাদ ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ গুজব ছড়িয়ে পরিযায়ী শ্রমিকদের উস্কানি দেওয়া হয়েছে।

মুম্বইয়ে শ্রমিক বিক্ষোভ
করোনা লকডাউন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে মুম্বইয়ের বান্দ্রা রেলস্টেশন। প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক সেখানে বিক্ষোভ েদখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। অধিকাংশ পরিযায়ী শ্রমিকই পশ্চিমবঙ্গ এবং বিহারের বলে জানা গিয়েছে।

বিক্ষোভে উস্কানি
সোশ্যাল মিডিয়া মেসেজে বিক্ষোভে উস্কানি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। উস্কানি দেওয়ার অভিযোগে স্বঘোষিত শ্রমিক নেতা বিনয় দুবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিস। আজাদ ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়েছে। উদ্ধব ঠাকরে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে গুজব ছড়িয়ে একাংশ রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

উদ্ধবকে ফোন অমিত শাহের
করোনা পরিস্থিতির মধ্যে মুম্বইয়ে শ্রমিক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মহারাষ্ট্র সরকারকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এদিকে করোনা সংক্রমণে সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র।












Click it and Unblock the Notifications