জেএনইউ-র ঘটনার বিরুদ্ধে সরব হয়েও মুম্বইয়ে অবস্থানরত প্রতিবাদী ছাত্রদের সরিয়ে দিল উদ্ধবের পুলিশ
রবিবার জেএনইউ-তে তাণ্ডব চালানোর ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বিক্ষোভে পথে নেমেছে। মুম্বই, পুনে, হাদরাবাদ, কলকাতা শহ দেশের বিভিন্ন শহরে। এর মধ্যে মুম্বইয়ে প্রতিবাদী ছাত্ররা রবিবার মাঝরাত থেকেই গেটওয়ে ওফ ইন্ডিয়ার সামনে অবস্থান বিক্ষোভে বসে। সেই সকল অবস্থানরত প্রতিবাদী ছাত্রদের আজ সকালে সরিয়ে দিল মুম্বই পুলিশ। সেখান থেকে সরতে বাধ্য হওয়ায় ছআত্ররা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আজাদ ময়দানে অবস্থান বিক্ষোভে বসবে।

জেএনইউ ঘটনার নিন্দা করেন উদ্ধব
প্রসঙ্গত, সোমবার জেএনইউ ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জেএনইউ-র ঘটনাকে তিনি ২৬/১১-র মুম্বই হামলার সঙ্গেও তুলনা করেছিলেন। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে দিল্লি পুলিশকে অনুরোধ জানিয়েছেন মহারাষ্ট্র সরকার। দিল্লি পুলিশ এই কাজে গরিমসি করলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন দমন নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছিল এক্ষেত্রেও সেরকমই অভিযোগ উঠতে শুরু করবে বলে জানিয়েছিলেন তিনি। তবে এত কিছু বলেও নিজের পুলিশকে দিয়েই ঘটনার প্রতিবাদে অবস্থানরত ছাত্রদের সরিয়ে দিল উদ্ধবের সরকার।

জেএনইউ-র ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে প্রায় একইরকম বিরোধমূলক ঘটনা দেখল কলকাতা। জেএনইউ-র ঘটনার প্রতিবাদে বিজেপি সরকারকে সোমবার তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে জঘন্য কাজ বলেও বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, এই ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জার। জেএনইউ ছআত্রদের পাশে দাঁড়াতে তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল তিনি পাঠান বিশ্ববিদ্যালয়ে।

কলকাতায় মিছিলে পুলিশের লাঠিচার্জ
অবশ্য জেএনইউ-র ঘটনার প্রতিবাদ করলেও সেই এই একই পিরতিবাদে যখন সোমবার সন্ধ্যা বেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় মিছিল করে তখন সেই মিছইলকে ছত্রভঙ্গ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাঠি চার্জ করে। সোমবার সন্ধ্যার এই ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার সুলেখা মোড়।

পুলিশের সাফাই
তবে পুলিশ এই ঘটনার সাফাই দিয়ে বলছে যে বাঘযতীন থেকে যাদবপুর পর্যন্ত চলে বিজেপির নেতা অনুপম হাজরার নেতৃত্বাধীন একটি মিছিল। অন্যদিকে, যাদবপুরের পড়ুয়াজের মিছিল। আর আরও একটি দিক থেকে বাম ছাত্র সংগঠনের মিছিল। আর এই তিনটি মিছিল সুলেখা মোড়ে আটকে যেতেই শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতেথাকে পুলিশ।

সারা দেশে বিক্ষোভ
এদিকে মুম্বই ছাড়া জেএনইউ-এর পাশে দাঁড়িয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হায়দরাবা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মোমবাতি মিছিল করেছেন৷ হায়দরাবাদে ছাত্রছাত্রীরা ধর্নায় বসেছেন৷ পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন পুনের ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। পাটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ চেয়ে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ সরব হন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্ররাও।












Click it and Unblock the Notifications