Death Threat to Yogi Adityanath: 'বাবা সিদ্দিকির মতোই মারব,' উড়ো ফোনে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি! ধৃত ১
Death Threat to Yogi Adityanath: এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি। মুম্বই পুলিশের (mumbai police) কাছে এল হুমকি ফোন। ঘটনায় থানে থেকে এক ২৪ বছরের তরুণীকে গ্রেফতার করল পুলিশ। তার ফোন নম্বর থেকেই পাঠানো হয়েছিল মেসেজ। তথ্য প্রযুক্তিতে বিএসসি ডিগ্রিধারী ওই তরুণী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। সামনেই রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election 2024)। সেখানে ভোটের প্রচারে আসার কথা রয়েছে যোগী আদিত্যনাথের।
পুলিশ সূত্রে খবর, মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে শনিবার রাতে ফোন আসে। ফোনে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে যোগী আদিত্যনাথ যদি ইস্তফা না দেন, তাহলে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। বাবা সিদ্দিকির (Baba Siddique) মতোই গুলি করে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয় উড়ো ফোনে।

গত ১২ অক্টোবর কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বের হতেই গুলি করে খুন করে আততায়ীরা। লীলাবতি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে গেলে বাবা সিদ্দিকিকে মৃত ঘোষণা করা হয়।
কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে টিয়ার গ্যাসের মতো গ্যাস ছড়িয়ে দেয় অভিযুক্তরা। ৯ এমএম পিস্তল দিয়ে পরপর ৬ রাউন্ড গুলি চালায় পলাতক মূল অভিযুক্ত (Baba Siddique Death Main Accused) শিবকুমার গৌতম।
গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক হুমকি ফোন মেসেজ এসেই চলেছে মুম্বই পুলিশের কাছে। এরমধ্যে অধিকাংশতেই সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এর আগে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালনার ঘটনার পাশাপাশি খুনের হুমকি মেসেজের তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ। নয়ডা থেকে এক ট্যাটু শিল্পী ও জামশেদপুর থেকে একজন সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ।
হুমকি বার্তায় নাম রয়েছে বাবা সিদ্দিকির ছেলে তথা বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকিরও। বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী। বাবাকে খুনের পর ছেলে জিশান সিদ্দিকিও টার্গেট ছিল বলে জানায় তাঁরা। রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সলমনকে খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। সলমন ঘনিষ্ঠদেরও একে একে খুনের হুমকি দেওয়া হয়।












Click it and Unblock the Notifications