Mumbai: বর্ষবরণের রাতে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি, হাই অ্যালার্ট জারি বাণিজ্যগরীতে
বর্ষবরণের উদযাপনের মাঝে নাশকতার হুমকি। মুম্বইয়ে বর্ষবরণের রাতে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি। অজ্ঞাতপরিচল ব্যক্তি ফোন করে হুমকি দিয়েছে বলে জানিয়েছে। সঙ্গে সঙ্গে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। একদিকে আজ রাস্তায় মানুষের ঢল নামবে।
গোটা শহর মেতে উঠবে বর্ষবরণের আনন্দে। শহরের একাধিক হোটেল রেস্তোরাঁয়া আজ বর্ষবরণের পার্টিতে সেজে উঠবে। তাতে হাজার হাজার মানুষ ভিড় করবেন। সেই সঙ্গে একাধিক জায়গায় বেড়াতেও বেরিয়ে পড়েছেন মানুষ। কাজেই শহর জুড়ে আজ উৎসবের মেজাজা। তার মাধ্য নাশকতার হুমকি ভরা ফোনে আতঙ্ক বাড়ছে। পুলিশের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরীতে।

মুম্বই পুলিশে গতকাল ফোন করেছিলেন এক ব্যক্তি। শনিবার সন্ধে ৬টা নাগাদ এক অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন করে নাশকতার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাকি মুম্বই পুলিশকে সতর্ক করে জানিয়েছে বর্ষবরণের রাতে নাকি বাণিজ্যনগরী কাঁপবে একের পর এক বিস্ফোরণের ঘটনায়।
পরে সেই নম্বরের খোঁজ খবর করে জানা যায় এক মানকিস ভারসাম্যহীন ব্যক্তি ফোন করে এই ধরনের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। অমরাবতী খানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাতে িনশ্চিন্ত হতে পারছে না পুলিশ প্রশাসন। গোটা শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কোনও রকম নিরাপত্তায় যাতে গাফিলতি না থাকে সেকারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখােন।
বর্ষবরণের রাতে শহরে মানুষের ভিড় বাড়বে। শহরের একাধিক জায়গায় নিউ ইয়ার উদযাপনের পার্টি চলবে গভীর রাত পর্যন্ত। সেকারণে সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। একাধিক জায়গায় পুিলশি নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ট্রাফিকেও নজরদারি চলবে গভীর রাত পর্যন্ত।












Click it and Unblock the Notifications