হনুমান চালিশা বিতর্ক! মুম্বই পুলিশ গ্রেফতার করল বিধায়ক রবি রানা এবং তাঁর স্ত্রী সাংসদ নবনীত রানাকে
হনুমান চালিশা (Hanuman Chalisa), বিতর্কে মুম্বই পুলিশ (Mumbai Police) সাংসদ নবনীত রানা (navneet rana) এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানাকে (Ravi Rana) গ্রেফতার করেছে। শনিবার সন্ধেয় উত্তেজনার মধ্যেই তাঁদেরকে প্রথমে খার থান
হনুমান চালিশা (Hanuman Chalisa), বিতর্কে মুম্বই পুলিশ (Mumbai Police) সাংসদ নবনীত রানা (navneet rana) এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানাকে (Ravi Rana) গ্রেফতার করেছে। শনিবার সন্ধেয় উত্তেজনার মধ্যেই তাঁদেরকে প্রথমে খার থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদেরকে গ্রেফতার করা হয়।

এফআইআর-এ নথিভুক্ত দুজনের নাম
দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা প্রয়োগ করে এফআইআর করা হয়। প্রসঙ্গত ১৫৩এ ধারায় রয়েছে, কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণি ধর্ম, জাতি, জন্মস্থা, বাসস্থান, ভাষা ইত্যাদির ওপর ছাড়াও ধর্মের প্রতিষ্ঠা কিংবা নবীর ওপরে অযৌক্তিক আক্রমণ করা।

রবিবার আদালতে হাজিরা
এদিন সন্ধেয় নবনীত রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানাকে গ্রেফতার করার পরে রবিবার খার থানার পুলিশ বান্দ্রা হলিডে আদালতে তাঁদেরকে হাজির করবে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে তাঁরা মুম্বইয়ে পৌঁছন। পুলিশের তরফে জানানো হয়েছে খারের বাসভবনেই ছিলে রানা দম্পতি। এর আগে জোন-৯-এর ডিসিপি মঞ্জুনাথ সেঙ্গে রানা দম্পতিকে নোটিশ দেন। পুলিশের তরফ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হলেছিল, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে রানা দম্পতিকেই দায়ী করা হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে হনুমান চালিশা পাঠের হুঁশিয়ারি
রবি রানা এবং নবনীত রানা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রীর বাইরে হনুমান চালিশা পাঠ করার হুমকি দিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর মুম্বই সফরের কারণে তাঁরা বিক্ষোভ দেখানো থেকে সরে আসেন।
তবে নবনীত রানা এবং তাঁর স্বামী বিধায়ক রবি রানা হনুমান চালিশা পাঠের হুমকি দেওয়ার পর থেকেই শিবসেনা কর্মীরা মাতুশ্রীর বাইরে জমায়েত করতে থাকেন। পাশাপাশি তাঁরা রানা দম্পতিকে চ্যালেঞ্জও জানান। পাশাপাশি শিবসেনা কর্মীরা শনিবার সকালে মুম্বইতে অমরাবতীর সাংসদ নবনীত রানার বাসভবনের বাইরে বিক্ষোভ করে ব্যারিকেড ভেঙে দেন।

রাজ ঠাকরের হুঁশিয়ারিতে বিতর্ক
প্রসঙ্গত রানা দম্পতি মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরের হুঁশিয়ারি দেওয়ার পরে মাতুশ্রীর সামনে হনুমান চালিশা পাঠের কথা বলেছিলেন। রাজ ঠাকরে বলেছিলেন, মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর দাবি তুলেছিলেন রাজ্য সরকারের কাছে। আর যদি তা না করা হয়, তাহলে তাঁর দলের সদস্যরা লাউডস্পিকারে হনুমান চালিশা পাঠ করবেন বলেও জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications