Mumbai Murder case: লিভ ইন পার্টনারকে খুন করে ২০ টুকরো করল প্রেমিক, কুকারে সেদ্ধ করে্ প্রমাণ লোপাটের চেষ্টা
মুম্বইয়ে এবার শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের ছায়া। লিভ ইন পার্টনারকে খুন করে কুড়ি টুকরো করল যুবক। তারপরে দেহাংশ কুকারে সেদ্ধ করে প্রমাণ লোপাটের চেষ্টা করে সে। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। মুম্বইয়ের মীরা রোডে ঘটেছে এই নারকীয় হত্যাকাণ্ড।
এই ঘটনায় ৫৬ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মনোজ সাহানি নামে ওই ব্যক্তি সরস্বতী বিদ্যা(৩৬) নামে এক মহিলার সঙ্গে লিভ ইন করতেন। মুম্বইয়ের মীরা রোডের গীতানগর ফেস ৭ -এ গীত আকাশ দীপ বিল্ডিংয়ে গত ৩ বছর ধরে থাকতেন তাঁরা।

ফ্ল্যাট নম্বর ৭০৪-এ থাকতেন তাঁরা। বোরিওয়ালিতে একটি ছোট্ট দোকান চালান মনোজ। বুধবার বিকেলে নারায়ণনগর থানার পুলিশ ফোন পান সেখানকার বাসিন্দাদের কাছ থেকে যে এলাকায় দুর্গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেখানে যায় পুলিশ। মনোজ সাহানির ফ্ল্যাট থেকেই সেই দুর্গন্ধ আসছিল। পুলিশ সেখানে গিয়ে তল্লাশি শুরু করে। তারপরেই বেরিয়ে আসে সেই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে লিফ ইন পার্টনারের সঙ্গে অশান্তি হয়েছিল মনোজ সাহানির তার জেরেই এই হত্যাকাণ্ড বলে জানা গিয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছে সেই ফ্ল্যাটে পৌঁছনো মাত্রই বোঝা গিেয়ছিল সেখানে কোনও হত্যাকাণ্ড হয়েছে এবং অপরাধী প্রমাণ লোপাটের চেষ্টা করছে।
#WATCH | Maharashtra | 32-year-old woman killed by 56-year-old live-in partner | As per Police, the accused Manoj Sahni killed Saraswati Vaidya 3-4 days back and after that, he purchased a tree-cutter to chop her into pieces. Police say that the accused boiled pieces of her body… pic.twitter.com/ilFUfWVOLY
— ANI (@ANI) June 8, 2023
লিফ ইন পার্টনারকে খুন করে তার দেহের অংশ ২০ টুকরো করেছিল মনোজ সাহানি। তারপরে প্রমাণ লোপাট করতে সেটা কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে প্যাকেট বন্দি করে রেখে দিয়েছিল। কয়েকদিন আগে দিল্লিতে একই ভাবে খুন করা হয়েছিল শ্রদ্ধা ওয়ালকারকে। সেখানে প্রেমিক শ্রদ্ধাকে খুন করে তার শরীরে ৮০ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে রাতে সেই দেহেন অংশ গুলি নিয়ে জঙ্গলে ফেলে আসত সে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications