অভিনয়ের টোপ দিয়ে গণধর্ষণ, ফের লজ্জায় মুখ পুড়ল রাজধানীর

বছর ২০-র এক যুবতীকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে দিল্লির আরকে পুরমে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন অভিযুক্তের বিরুদ্ধে।

বছর শেষের আগেই ফের লজ্জায় মুখ ঢাকল রাজধানী দিল্লি। বছর ২০-র এক যুবতীকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে দিল্লির আরকে পুরমে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন অভিযুক্তের বিরুদ্ধে।

অভিনয়ের টোপ দিয়ে গণধর্ষণ, ফের লজ্জায় মুখ পুড়ল রাজধানীর

ঘটনাটি ঘটেছে গত সোমবার। পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে। জানা গিয়েছে, যুবতী একজন উঠতি মডেল। মুম্বইয়ে তিন অভিযুক্তের মধ্যে একজনের সঙ্গে তাঁর আলাপ হয়। সে যুবতীকে অভিনয় জগতে নিয়ে আসার টোপ দেয়। ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

গত রবিবার যুবতীকে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে একটি মলে নিয়ে যায় এক অভিযুক্ত। সেখানে আরও দুই অভিযুক্তের সঙ্গে আলাপ করিয়ে দেয়। সেখান থেকে আরকে পুরমের ফ্ল্যাটে যায় চারজন যুবতীকে পানীয়র মধ্যে নেশার জিনিস খাইয়ে দেওয়া হয়। তারপর যৌন নির্যাতন চালানো হয় বলে যুবতী পুলিশকে জানিয়েছে।

পুলিশে অভিযোগ দায়েরের পর যুবতীর বয়ান নেওয়া হয়। তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সরোজিনী নগর পুলিশ স্টেশনে ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+