Mumbai: বাণিজ্যনগরীকে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ৬ জনের, আহত ৪৯
মুম্বইয়ে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে। মুম্বইয়ের গোরেগাঁওয়ে ভোর অগ্নিকাণ্ডের ঘটনমা ঘটে। কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে আগুনে ঝলসে। আহত হয়েছেন ৪৯ জনেরও বেশি। উদ্ধার করা গিয়েছে ৩০ জনকে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছেন দমকলকর্মীরা।
শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিেয়ছে বহুতলের গ্যারেজে থাকা একাধিক গাড়ি এবং স্কুটি-বাইক পুড়ে ঝলসে গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ জনকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। কপার হাসপাতালে ভর্তি ২ জনের অবস্থা আরও আশঙ্কাজনক।

আহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ২৮ জন মহিলা। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিেত হিমসিম কাচ্ছে দমকলকর্মীরাও। বহুতলে একাধিক ফ্ল্যাটে এসিতে বিস্ফোরণ ঘটে চলেছে। তার জেরে আগুন হু হু করে বেড়েই চলেছে।
আশপাশের বহুতলে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেকারণে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হচ্ছে। যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেসময় বহুতলের অদিকাংশ মানুষ ঘুমোচ্ছিলেন সেকারণে কেউ আগে থেকে জানতেই পারেননি। আগুন ছড়িয়ে পড়ার পরে সকলের নজরে আসে।












Click it and Unblock the Notifications