স্ত্রীকে করোনা হওয়ার মিথ্যা বাহানা দিয়ে প্রেমিকার সঙ্গে ইন্দোরে পলায়ন স্বামীর
স্ত্রীকে মিথ্যা বলে প্রেমিকার সঙ্গে পালিয়ে গেলেন স্বামী
প্রেমিকার সঙ্গে থাকবেন বলে স্ত্রীকে করোনা ভাইরাস হয়েছে বলে অজুহাত দিলেন স্বামী। জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে নবি মুম্বইয়ে থাকেন। তিনি জুলাই থেকেই নিখোঁজ ছিলেন, তার আগে ওই ব্যক্তি জানিয়েছিলেন যে তাঁর করোনা ভাইরাস ধরা পড়েছে। এরপর তাঁকে খুঁজে পাওয়া যায় ইন্দোরে, যেখানে তিনি তাঁর প্রেমিকার সঙ্গে দিন কাটাচ্ছেন। বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে ওই মহিলার সঙ্গে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, কয়েকমাস খোঁজাখুঁজির পর ওই ব্যক্তির খোঁজ মেলে ইন্দোরে এবং তাঁকে নবি মুম্বইতে ফিরিয়ে আনা হয়েছে। পুলিশ তাঁকে তাঁর স্ত্রীর হাতে তুলে দেবে। জানা গিয়েছে, ২৪ জুলাই নবি মুম্বইয়ের ২৮ বছরের ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ফোন করে জানান যে তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে এবং তিনি মারা যাবেন। এরপর ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে বিশেষ কিছুই আর বলেননি এবং ফোন বন্ধ করে রেখে দেন। তাঁর বাইকটি তাঁর ভগ্নিপতি পরিত্যক্ত অবস্থায় রাস্তা থেকে খুঁজে পায়। এরপরই পরিবারের পক্ষ থেকে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়এবং পুলিশ ওই ব্যক্তির খোঁজ শুরু করে।
পুলিশ করোনা ভাইরাস টেস্টিং কেন্দ্র, হাসপাতাল, এমনকী ভাসি ক্রিকেও ওই ব্যক্তির খোঁজ শুরু করে। তাঁর বাইক ভাসিতেই পাওয়া গিয়েচিল। ফোন বন্ধ থাকার দরুণ তাঁকে খোঁজা আরও কঠিন হয়ে পড়েছিল। কিন্তু অবশেষে ওই ব্যক্তির ফোন গত সপ্তাহে ইন্দোরে ট্রেস করা যায়, যেখানে পুলিশ গিয়ে দেখে যে ভুয়ো পরিচয়ে ভাড়া বাড়িতে রয়েছেন ওই ব্যক্তি। এরপরই তাঁর বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা সকলে জানতে পারে।
More From
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications