Awantika Express: অবন্তিকা এক্সপ্রেসের এসি কোচেই বৃষ্টি উপভোগের অনুভূতি! ভাইরাল ভিডিও
Awantika Express: ট্রেনে করে যাওয়ার সময় বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে অনেককেই। কিন্তু যদি এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসেই বৃষ্টিস্নাত হওয়ার অভিজ্ঞতা হয়? নিশ্চিতভাবেই তা মোটেই সুখকর নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ভিডিও। দেশের নানা প্রান্তে একের পর এক রেল দুর্ঘটনার আবহে যে দৃশ্য মোটেই স্বস্তিতে রাখবে না ভারতীয় রেলকে। অস্বস্তিতে কেন্দ্রীয় রেল মন্ত্রক।

মুম্বই-ইন্দোর রুটে চলে অবন্তিকা এক্সপ্রেস। এই ট্রেনে যাত্রী পরিষেবা নিয়ে নানা অভিযোগ বারবার সামনে এসেছে। কখনও বালিশ ও বালিশের চাদর নোংরা, অ্যাটেনড্যান্ট থাকেন না, শৌচালয়ে জলের অভাব, ট্রেনের কিছু বগি পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকা ইত্যাদি। টুইটে রেলমন্ত্রীদের ট্যাগ করে অভিযোগও জানিয়েছেন যাত্রীরা।
ট্রেনের অত্যধিক দেরিতে চলা, বিপজ্জনক সিঁড়ি নিয়েও সরব হয়েছেন যাত্রীরা। কিন্তু এই ট্রেন ঘিরে একাধিক অভিযোগ জমা পড়লেও যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে যে রেল কর্তৃপক্ষ উদাসীন তার প্রমাণ আরও একবার মিলল। বাইরে বৃষ্টি, সেকেন্ড এসি কোচেও অঝোর ধারায় পড়ছে জল। তেমনই ভিডিও ভাইরাল হয়েছে।

গতকালের ঘটনা। মুম্বই থেকে ইন্দোরগামী অবন্তিকা এক্সপ্রেসের এসি কোচে বৃষ্টির জল পড়ার ভিডিও অনেকেই শেয়ার করেছেন। কেউ ট্যাগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আপার বার্থের উপর এবং দুই দিকের বার্থের মাঝের অংশ দিয়ে জল পড়ছে।

একজন যাত্রী লোয়ার বার্থে বসে কোনওরকমে নিজের মাথা বাঁচাচ্ছেন বৃষ্টির জলের থেকে। গোটা কামরার মেঝে ভেসে গিয়েছে জলে। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে এসি কোচের অ্যাটেনড্যান্ট জল মোছার কাজ চালাচ্ছেন। অনেকেরই প্রশ্ন, সেকেন্ড এসি কোচে যদি এভাবে বৃষ্টির জল পড়ে, তাহলে জেনারেল বগিগুলির অবস্থা সহজেই অনুমেয়।
मॉनसून की पहली बारिश में भारतीय रेल का ये हाल है?
— Raja Pal (@Rraja_pal) June 25, 2023
सेकंड एसी में ऐसा है तो फिर जानवरों (जनरल) वाली बोगी में क्या हाल होगा?
MUMBAI -INDORE AWANTIKA EXPRESS 2ND AC #Rain #Monsoon2023 #IndianRailway pic.twitter.com/H97ECfNHx7
মুম্বইয়ের কাছেই ট্রেনের যাত্রীদের এমন অবস্থার সম্মুখীন হতে হয় বলে জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও রেলের প্রতিক্রিয়া মেলেনি।
(ছবি- সোশ্যাল মিডিয়া)












Click it and Unblock the Notifications