বিকৃত যৌনকামনা মেটাতে অস্বীকার করায় গর্ভবতী স্ত্রীকে বেধড়ক মারধর স্বামীর!

মুম্বই, ২৩ সেপ্টেম্বর : স্বামীর বিকৃত যৌনকামনা মেটাতে অস্বীকার করার খেসারত দিতে হল গর্ভবতী স্ত্রীকে। মুখের ওপর না বলে দেওয়ায় স্বামীর হাতে বেধড়ক মারধরের জেরে হাসপাতালে যেতে হল বছর উনত্রিশের গৃহবধূকে। [(ছবি) গর্ভাবস্থায় যৌনমিলনের সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন!]

২০১২ সালে থেকে কল্যাণ পূর্বের রাঘবননগরে স্বামীর সঙ্গে থাকতে শুরু করে ওই গৃহবধূ। অত্যাচার সহ্য করতে না পেরে এবং গর্ভের সন্তানের কথা চিন্তা করে অবশেষে পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। কোলসেওয়াড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিকৃত যৌনকামনা মেটাতে অস্বীকার করায় গর্ভবতী স্ত্রীকে বেধড়ক মারধর স্বামীর!

তদন্তকারী আধিকারকদের কথায়, "স্বামীর অপ্রকিতিস্থ যৌন কামনা মেটাতে অস্বীকার করলে গর্ভবতী ওই গৃহবধূকে তার স্বামী, ননদ এবং নন্দাই মিলে মারধর শুরু করে। তার মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়। চড়, থাপ্পড়, কিল কোনওটাই বাদ যায়নি। " [ভায়গ্রা, যৌন তেল, পর্নোসামগ্রী, মাদক বহন না করতে নির্দেশিকা হজ যাত্রীদের]

এছাড়াও পুলিশের তরফে জানানো হয়েছে, মারধরের ফলে গৃহবধূর মাথায় গভীর চোট লেগেছে। নাকে গালে কালশিটে ও ক্ষতচিহ্ন রয়েছে। দীর্ঘসময় ধরে যন্ত্রণা সহ্য করার পর সুযোগ পেয়ে নিজের আত্মীয়দের খবর দেন তিনি। এরপরই তারা পুলিশের কাছে অভিযোগ জানায়। [নয়াদিল্লি : মদ্যপ অবস্থায় দেওয়ালে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করে মৃতদেহর সঙ্গে যৌনমিলন স্বামীর!]

স্বামীকে যৌনতৃপ্তি দিতে না পারলে অন্য মহিলার সঙ্গে তাঁর স্বামী বিয়ে করবে বলেও হুমকি দেওয়া হয়। শারীরিক নির্যাতনের পাশাপাশি ভয়াবহ যৌন নির্যাতনও চালানো হয়, যার ফলে ওই মহিলার গর্ভপাত হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা। [(ছবি) এই সাত যৌন রোগ থেকে সাবধান!]

ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩৭৭, ৩২৪,৫০৬ এবং ৩৪ নম্বর ধারায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+