নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিল মুম্বই হাইকোর্ট
এবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে সওয়াল করতে দেখা গেল মুম্বই হাইকোর্টকে। পাশাপাশি কোনও বিশেষ আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারী ব্যক্তিদের বিশ্বাসঘাতক বা দেশবিরোধী হিসাবে অভিহিত করা যাবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেয় মুম্বইয়ের শীর্ষ আদালত।

এদিন বিড জেলায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে অনির্দিষ্টকালের প্রতিবাদে কয়েকজনকে বসার অনুমতি দেওয়ার সময় একথা জানায় মুম্বই হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের আওরঙ্গবাদ বেঞ্চ স্পষ্টতই উল্লেখ করে বলে যে এই প্রতিবাদে বসার অনুমতি চেয়ে যারা আবেদন করেছেন তারা এবং তাদের সহযোগীরা কেবল শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চায়।
ইতিমধ্যেই জেলা শাসকের তরফে জারি এই প্রতিবাদ বিক্ষোভ ঠেকাতে ৩১শে জানুয়ারি একটি নির্দেশিকা জারি করা হয়। পাশাপাশি ২১শে জানুয়ারিও রাজ্য পুলিশের তরফে এপর একটি নির্দেশিকা জারি করা হয় বলে জানা যাচ্ছে। তারপরেই সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করেন জনৈক ইফতেখার শেখ।
সূত্রের খবর, বিড জেলার মাজালগাঁওয়ের পুরনো ঈদগাহ ময়দানে সিএএ-র বিরুদ্ধে অর্নির্দিষ্টকালীন অবস্থানের অনুমতি চাওয়া হয়েছিল রাজ্য প্রাশাসনের কাছে। এদিন সেই মামলারই শুনানি হচ্ছিল বিচারপতি টিভি নলবাদে এবং এমজি সেভালিকারের একটি ডিভিশন বেঞ্চে। দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর অবশেষে এই আন্দোলনের অনুমতি দিতে দেখা যায় মুম্বই হাইকোর্টকে।












Click it and Unblock the Notifications