বৌমা খেতে দেয় না, তিন বছরের নাতিকে ব্যালকনি থেকে ছুঁড়ে মারল দাদু
ছেলের বৌয়ের সঙ্গে বনিবনা ছিল শ্বশুরের। বৌ খেতে দেয় না, যত্ন নেয় না, এই অভিমান নিয়েই দিন কাটছিল মুম্বইয়ের নিভৃতি খারচের (৮০)। এছাড়া শরীরও ভালো যাচ্ছিল না এই বৃদ্ধের।
এরপর গত রবিবার ছেলের বৌ সুরেখার (৩১) সঙ্গে ঝগড়া চরমে ওঠে নিভৃতি নামে ওই বৃদ্ধের। আর রাগের বশে নিজের তিন বছরের নাতিকে ফ্ল্যাটের ছয় তলার ব্যালকনি থেকে ছুড়ে ফেলে দেন তিনি।

সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়েই পুলিশ গিয়ে ওই বৃদ্ধকে গ্রেফতার করে। খুনের অভিযোগে আপাতত ২ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাকে।
স্থানীয় ভাকোলা পুলিশ স্টেশনের আধিকারিক জানিয়েছেন, ছোটখাটো নানা বিষয়ে ছেলের বৌয়ের সঙ্গে অশান্তি লেগেই থাকত বৃদ্ধের। সেই অশান্তির জেরেই নিজের নাতিকে ব্যালকনি থেকে ফেলে মেরে ফেলেছেন এই বৃদ্ধ।












Click it and Unblock the Notifications