নাচতেই নাচতেই কিশোরী লুটিয়ে পড়ল মঞ্চে! আর উঠলেন না, মুহূর্তেই ভিডিও ভাইরাল

সবেমাত্র শুরু হয়েছিল নৃত্যানুষ্ঠান। মঞ্চে নৃত্যশিল্পী কিশোরী। হিন্দি গানের তালে নাচ তখন ১০ সেকেন্ডও অতিক্রম করেনি। ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নাচতে নাচতেই মঞ্চের উপর আছড়ে পড়ল কিশোরী।

সবেমাত্র শুরু হয়েছিল নৃত্যানুষ্ঠান। মঞ্চে নৃত্যশিল্পী কিশোরী। হিন্দি গানের তালে নাচ তখন ১০ সেকেন্ডও অতিক্রম করেনি। ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নাচতে নাচতেই মঞ্চের উপর আছড়ে পড়ল কিশোরী। আর উঠতে পারল না সে। এই তার জীবনের শেষ নাচ হয়ে গেল। সঙ্গে সঙ্গেই তাল কেটে গেল অনুষ্ঠানের। মুম্বইয়ের কান্দিভালিতে এই ঘটনায় শোকের ছায়া।

নাচতেই নাচতেই কিশোরী লুটিয়ে পড়ল মঞ্চে! আর উঠলেন না, মুহূর্তেই ভিডিও ভাইরাল

মুম্বইয়ের কান্দিভালির লালজি পাড়ায় বিজেপির উদ্যোগে চলছিল প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান। বিজেপি নেতা কমলেশ যাদবের আয়োজনে এই অনুষ্ঠান চলছে ২৩ নভেম্বর থেকে। মঙ্গলবার নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অনিশা শর্মা। বছর ১৩-র ওই কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী। আচমকাই ছন্দপতন। এর লহমায় সবশেষ।

নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়ার পরই উদ্যোক্তারা হুঁশ ফোরানোর চেষ্টা করেছিলেন ওই ছাত্রীর। কিন্তু তার জ্ঞান ফেরানো আর সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই অনুষ্ঠানের ভিডিও করছিলেন এক দর্শক। মর্মান্তিক এই ঘটনার পরই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ তদন্তে নেমে জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই জানা যাবে মৃত্যুর কারণ। প্রতিযোগিতার চাপ থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে কি না, তাও বোঝা যাবে। এই ভিডিও দেখে কোনও ফাউল প্লে রয়েছে বলে মনে করছে ন না তদন্তকারীরা। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+