দেখা করার অছিলায় ডেকে বয়ফ্রেন্ডকে কুপিয়ে খুন করল তরুণী!

মুম্বই, ১ অক্টোবর : মহারাষ্ট্রের মুম্বইয়ের জনপ্রিয় কার্টার রোডে নিজের ২২ বছরের বয়ফ্রেন্ডকে দেখা করার বাহানায় ডেকে এনে খুন করার অভিযোগ উঠল ২১ বছরের তরুণীর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে মৃতের নাম রিজওয়ান খান। বছর ২২ বছর। অভিযুক্ত তরুণী রিজওয়ানকে বলে সে তাঁর সঙ্গে দেখা করতে চায়। সেই মূহূর্তে রিজওয়ান নিজের বন্ধুদের সঙ্গে খারে একটি ক্লাবে ছিলেন। বান্ধবীর ফোন পেয়ে সোমবার রাতে বন্ধুদের সঙ্গে নিয়েই গাড়ি চালিয়ে কার্টার রোডে আসে রিজওয়ান। সেখানেই ওই তরুণীর সঙ্গে তর্ক বিতর্কের পর ৫ জন মিলে কুপিয়ে রিজওয়ানকে খুন করে বলে অভিযোগ।

 দেখা করার অছিলায় ডেকে বয়ফ্রেন্ডকে কুপিয়ে খুন করল তরুণী!

সইফ মির্জা, মৃত রিজওয়ানের বন্ধু জানিয়েছে, সোমবার রাত ১১ টা নাগাদ যখন তারা খারের একটি পাবে বসে ছিলেন, তখনই রিজওয়ানের বান্ধবীর ফোন আসে, সে জানায় একটি জরুরী কারণে রিজওয়ানের সঙ্গে সে দেখা করতে চায়। তখনও আমরা কেউই এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।

কার্টার রোডে পৌঁছনোর পর মেয়েটির সঙ্গে দেখা হয় তাদের সবার। একটু দূরে গিয়ে তারা কথা বলতে শুরু করেন। কয়েক মূহূর্তের মধ্যেই তাদের আলোচনা বাকবিতণ্ডায় পরিণত হয়। চেঁচামিচি করতে করতেই দুজনে আরও দূরে চলে যেতে থাকে। ওরা যেখানে গিয়ে দাঁড়াল সেখানে আরও চার পাঁচজন দাঁড়িয়ে ছিল। প্রাথমিকভাবে কোনওকিছুই সন্দেহজনক বলে মনে হয়নি বলে জানিয়েছে সইফ। কিন্তু কিছুক্ষণ পরে আর রিজওয়ানকে দেখা যাচ্ছিল না। এরপরই যেখানে রিজওয়ান দাঁড়িয়ে ছিল সেখানে ছুটে যায় তার বন্ধুরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে।

রিজওয়ানকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ৫-৬ জনকে তাড়াহুড়ো করে বাইকে চেপে বেরিয়ে যেতে দেখে রিজওয়ানের বন্ধুরা। রিজওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়াতেই মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালেই খার থানায় এই মামলা দায়ের করা হয়। খুনের অস্ত্র দোষীরা খেরওয়াড়ির একটি নর্দমায় ফেলে রেখে যায়, যা পুলিশ উদ্ধার করেছে। রিজওয়ানের পরিবারের অভিযোগ, এই ঘটনায় আসল অপরাধী ওই তরুণীই। পুলিশ তাকে রক্ষা করতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+