গণধর্ষিতাকে ফের অপহরণ করে গণধর্ষণ, কোথায় ঘটল এমন ঘৃণ্য ঘটনা

এক গণধর্ষিতা কিশোরীকে ফের অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল দুই অটো চালকের বিরুদ্ধে।

বছর সতেরোর এক গণধর্ষিতা কিশোরীকে ফের অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল দুই অটো চালকের বিরুদ্ধে। শুক্রবার গুরগাঁওয়ের এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মানসিক অসুস্থতার শিকার কিশোরীটিকে গতবছরের অক্টোবরে পাঁচ দুর্বৃত্ত মিলে অপহরণ করে গণধর্ষণ করে। ফের একই ঘৃণ্য অপরাধের স্বীকার হতে হল তাকে।

গণধর্ষিতাকে ফের অপহরণ করে গণধর্ষণ, কোথায় ঘটল এমন ঘৃণ্য ঘটনা

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহের শনিবার কিশোরী নিখোঁজ হয়ে যায়। অক্টোবরের ধর্ষণের ঘটনায় টিআই প্যারেড হওয়ার দুদিন আগে এই ঘটনা ঘটে। এলাকায় ও আত্মীয়দের মধ্যে মেয়ের খোঁজ না পেয়ে দিন্দোশী এলাকার বাসিন্দা কিশোরীর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে।

জানা গিয়েছে, দুই অটো ড্রাইভার মিলে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। তারপর বেশ কয়েকবার ধর্ষণ করেছে। বুধবার মেয়েটি বাড়ি ফিরে এলে তার বয়ানের ভিত্তিতে পুলিশ নতুন করে ধর্ষণের মামলা দায়ের করে। পরে কান্দিভলি থেকে দুই অটোচালককে গ্রেফতার করা হয়েছে।

এক আগে গতবছরের অক্টোবরে এলাকার পাঁচজন মিলে মানসিক অসুস্থ কিশোরীকে তুলে নিয়ে গিয়ে রেল লাইনে ফেলে গণধর্ষণ করে। ঘটনায় গর্ভবতী হয়ে পড়ে কিশোরী। সেই পাঁচ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। তারা এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। তাদের টিআই প্যারেড করে শনাক্ত করার আগেই ফের ধর্ষিতা হতে হল কিশোরীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+