Mumbai Fire tragedy: ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত একই পরিবারের ৭
Mumbai Fire Tragedy: উৎসবের মরশুমে মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire incident) পুড়ে মৃত্যু বল একই পরিবারের সাত জনের (7 of a family died)। রবিবার কাকভোরে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সিদ্ধার্থ কলোনি এলাকায়। অগ্নিদগ্ধ (Burnt alive) হয়ে মৃতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।
মৃতদের নাম মঞ্জুপ্রেম গুপ্তা (৩০), অনীতা গুপ্তা (৩০), প্রেম গুপ্তা (৩০) ও ষাটোর্ধ্ব প্রৌঢ়া গীতা গুপ্তা। নিহত তিন শিশু পারিস গুপ্তা (৭), নরেন্দ্র গুপ্তা (১০) ও বছর পনেরোর বিধি ছেদিরাম গুপ্তা। মৃতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানান মুম্বইয়ের দমকল বাহিনীর এক আধিকারিক।

রবিবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন লাগে বলে জানান দমকল আধিকারিকরা। চেম্বুর ইস্টের সিদ্ধার্থ কলোনিতে আগুন লাগার খবর আসে। বৃহণ্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, বাড়িটির একতলায় একটি দোকান ছিল। দোতলাতেই থাকতেন পরিবারের সদস্যরা।
কর্পোরেশন সূত্রে আরও খবর, বাড়ির নিচের দোকানে ইলেকট্রিক সরঞ্জাম বিক্রি হত। ওপরেও রাখা থাকত সেই সরঞ্জাম। এদিন দোকান থেকে শর্টসার্কিটের জেরে ইলেকট্রিক সরঞ্জামে আগুন লেগে যায়। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র।
সিদ্ধার্থ কলোনির ওই বাড়িটি সঠিকভাবে নির্মাণ করা হয়নি বলে জানান দমকল আধিকারিক। কোনওমতে মাথা গুঁজে থাকতেন সদস্যরা। এদিন সকালেও একতলা ও দোতলায় ঘুমিয়ে ছিলেন সকলে। এরপর হঠাতই অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় ৭ জনের। অগ্নিদগ্ধদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অক্ষত অবস্থায় ২ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই দমকল আধিকারিক।
সকালে স্থানীয়রা বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে দমকলে খবর দেন। ঘটনাস্থলে পোঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পরে মইয়ের সাহায্যে ঘরের ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। একই পরিবারের ৭ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।












Click it and Unblock the Notifications