সর্বোচ্চ জোয়ারের দিনেও প্লাস্টিক-এ বদহজম আরব সাগরের, বিপাকে বিএমসি
রোববার মরসুমের সর্বোচ্চ জলোচ্ছ্বাস পেল মুম্বই। তবে জোয়ারের জলে কয়েক টন আবর্জনা জড়ো হয়েছে রাস্তার উপর।
রবিবার এ বছরের সর্বোচ্চ জোয়ার পেল মুম্বই শহর। বেলা ১টা ৫০ নাগাদ ৪.৯৭ মিটার উঁচু জলোচ্ছাস আছড়ে পড়ে মেরিন ড্রাইভে। এদিকে এই সামুদ্রিক জলোচ্ছ্বাস বয়ে আনছে টন টন ময়লা। শুক্র-শনি এই দুই দিনেই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসির কর্মীরা প্রায় ৯ টনের ময়লা সাফ করেছেন বলে জানা গিয়েছে।

পুরকর্মীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জোয়ারে বয়ে আনা রাশি রাশি ময়লা। বেশিরভাগই প্লাস্টিক। একসময় শহর থেকেই সমুদ্রে ফেলা হয়েছিল সেসব। এখন সমুদ্র আবার সেসব শহরের বুকেই ফিরিয়ে দিয়ে যাচ্ছে। গত দুদিনে প্রায় ৩০ জন কর্মী নিয়োগ করতে হয় সেই সাফাইয়ের কাজে। দুদিনই প্রায় ৩ সাড়ে তিন ঘন্টা লেগে যায় মেরিন ড্রাইভকে সাফ করতে।
High tide in Mumbai as heavy rain lashes the city. #MumbaiRains pic.twitter.com/XS7AYST1an
— ANI (@ANI) July 15, 2018
সেই ময়লা প্লাস্টিকেই মুখ ঢাকছে ঐতিহ্যশালী মেরিনড্রাইভ। সাধারণত প্রতিদিন হাজার হাজার মুম্বইবাসী আসেন এই এলাকায় বেড়াতে, আসেন বহু বিদেশী পর্যটকও। কিন্তু এখন এই জঞ্জালের স্তূপ দেখে অনেকেই এড়িয়ে যাচ্ছেন মেরিন ড্রাইভ। তবে জলোচ্ছ্বাসের সময় সমুদ্রের ধারে ভ্রমণের বিষয়ে সরকারি নিষেধাজ্ঞাও আছে।
এদিনের জোয়ারের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল বিএমসি। সমুদ্রের জল যাতে শহরে না ঢোকে তার জন্য শহরের ফ্লাড গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই বৃষ্টিও হচ্ছে। ফ্লাডগেটগুলি বন্ধ করে দেওয়ার ফলে সেসব জায়গায় আবার বৃষ্টির জল দাঁড়িয়ে যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications