ঘুম ছুটেছে শিবসেনা সরকারের, ধারাভিতে করোনা সংক্রামিত শতাধিক

করোনা ভাইরাসে আক্রান্ত বাড়ছে মুম্বইয়ের ধারাভি বস্তিতে। নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ১৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০১।

করোনা ভাইরাসে আক্রান্ত বাড়ছে মুম্বইয়ের ধারাভি বস্তিতে। নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ১৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০১। মহারাষ্ট্রে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ অতিক্রম করেছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, প্রমাদ গুণছে শিবসেনা সরকার।

 ধারাভিতে করোনা সংক্রামিত শতাধিক

ধারাভির মত বড় বস্তিতে করোনা সংক্রমণে ঘুম ছুটেছে শিবসেনা সরকারের। প্রতিদিন সেই বস্তিতে সংক্রামিতের সংখ্যা বাড়ছে। ধারাভির একবাসিন্দা মুম্বইয়ে সিওন হাসপাতালে মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। শুধুমাত্র ধারাভিরও ১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।

গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। লকডাউন অত্যন্ত কড়া করে দেওয়া হয়েছে রাজ্যে। তার উপরে পরিযায়ী শ্রমিকদের অসন্তোষ আরও বিপদ বাড়ার আশঙ্কায় প্রহর গুণছেন উদ্ধব ঠাকরেরা। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আশার কথা শুনেছে। দ্বিগুণ হারে করোনা ভাইরাসের সংক্রমণ লকডাউনের কারণে থমকেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+