প্রতি তিন আক্রান্তের একজন দেশের এই তিন বড় শহরের, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
একটি সমীক্ষায় দেখা গিয়েছে দেশের প্রতি তিনজন আক্রান্তের মধ্যে একজন তিন শহর মুম্বই, দিল্লি ও আহমেদাবাদের।
ভারতে করোনা আক্রান্তদের নিয়ে নতুন তথ্য দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে দেশের ৭৩১ টি জেলার মধ্যে ৪২৬ টি জেলা থেকে ১৮০০০ আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। দেশে আক্রান্তের সংখ্যার অর্ধেক ১২ টি জেলার। তবে অন্য একটি সমীক্ষায় দেখা গিয়েছে দেশের প্রতি তিনজন আক্রান্তের মধ্যে একজন তিন শহর মুম্বই, দিল্লি ও আহমেদাবাদের।

৮ রাজ্যের ১২ শহরে আক্রান্তদের অর্ধেক
৮ রাজ্যের ১২ শহর মুম্বই, আহমেদাবাদ, ইন্দোর, পুনে, জয়পুর, হায়দরাবাদ, থানে, সুরাত, চেন্নাই, ভোপাল, আগ্রা, যোধপুর দেশের প্রায় ৫০.৮ শতাংশ আক্রান্ত রয়েছেন। সংখ্যাটা প্রায় ১৭২৫০ জনের মতো।

তবলিঘ-ই-জামাত থেকে দিল্লিতে সংক্রমণ ১০৮০ জনের
তবলিঘ-ই-জামাত থেকে সংক্রমণ ছড়ানো ১০৮০ জনকে দিল্লিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এঁদেরকে কোনও জেলার তালিকায় রাখা হয়নি। পুরো দিল্লিকে আলাদা করে কোনও জেলায় ভাঙা হয়নি। তবে তাকে ১১ টি রেভিনিউ ডিস্ট্রিক্টে ভাগ করা হয়েছে। যার মধ্যে সেন্ট্রাল দিল্লি, সাউথ দিল্লি ও ইস্ট দিল্লি থেকে যথাক্রমে ১৮৪, ১৩০ ও ১২২ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

দেশের ৫৮. ৩ শতাংশ জেলায় সংক্রমণ
মহামারী দেশের ৫৮.৩ শতাংশ জেলায় ছড়িয়ে পড়েছে। দেশের ৭৩১ টি জেলার মধ্যে ২২২ টি জেলায় আক্রান্ত ১০ জন করে, ৬৬ টি জেলায় আক্রান্ত ১১-২০ জন, ৪২ টি আক্রান্ত ২১-৩০ জন আর ৯৬ টি জেলায় আক্রান্ত ৩০ জনের বেশি করে।

প্রতি ৩ আক্রান্তের একজন দেশের ৩ বড় শহরের
মঙ্গলবারের প্রকাশিত তথ্য অনুযায়ী মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা ৩৪৫১ জন। দিল্লি রয়েছে এরপরেই ২২৭২ জন। তৃতীয়স্থানে রয়েছে আহমেদাবাদ ১৩৭৮ জন। এর অর্থ হল দেশের সব আক্রান্তের ৩৫.৫ শতাংশ এই তিন শহর থেকে রয়েছেন।












Click it and Unblock the Notifications