থানার ভিতরেই সিনিয়র ইন্সপেক্টরকে গুলি করে আত্মঘাতী এএসআই, মৃত দুজনেই
মুম্বই, ৩ মে : জুনিয়র পুলিশকর্মীর গুলিতে মৃত্যু হল মুম্বই পুলিশের সিনিয়র ইন্সপেক্টরের। সান্তা ক্রুজের ভাকোলা থানার ভিতরেই গতকাল ওই জুনিয়র পুলিশকর্মী গুলি চালান। আজ, রবিবার ভোররাতে হাসপাতালেই গুলিবিদ্ধ সিনিয়র ইন্সপেক্টরের মৃত্যু হয়।
পুলিশসূত্রের খবর, শনিবার থানার ডায়েরিতে তাঁকে অনুপস্থিত হিসাবে দেখানোকে কেন্দ্র করে থানার ভিতরেই পুলিশ ইন্সপেক্টর বিলাস যোশীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর দিলীপ শিরকের।

ইন্সপেক্টর যোশী যখন থানা থেকে বেরিয়ে যেতে যান তখন শিরকে নিজের নাইন এমএম সার্ভিস রিভলভার থেকে ২ রাউন্ড গুলি চালান যোশীকে লক্ষ্য করে। একটি গুলি তাঁর পিঠের কাছে লাগে অন্যটি লাগে তার সহযোগীর পায়ে।
এই ঘটনার মুহূর্তের মধ্যে রিভলভার নিজের দিকে তাক করেন শিরকে। এরপরই কারোর কিছু বুঝে ওঠার আগেই ওই সার্ভিস রিভলভার দিয়েই আত্মঘাতী হন শিরকে।
মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া জানিয়েছেন, "গতকাল (শুক্রবার) অনুপস্থিত ছিলেন শিরকে। থানা ডায়েরিতে তাঁকে অনুপস্থিত দেখানো হয়। আজ কাজে এসে তা দেখার পর বাকবিতণ্ডা শুরু হয়। এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে। "
এই ঘটনার পর শিরকে, যোশী এবং তার সহকারীকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। হাসপাতেল পৌছনোর পরেই শিরকেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। শিরকের রবিবার মধ্যরাতে মৃত্যু হয়। শিরকের সহকারী বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications