‘নফরত সে নেহি, পেয়ার সে জিতেঙ্গে’, মোদী-রাহুলের আলিঙ্গনের ছবি কংগ্রেসের প্রচারে
লোকসভায় নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে চাঁছাছোলা আক্রমণের পর নিজে আসন ছেড়ে উঠে গিয়ে আলিঙ্গনাবদ্ধ হয়েছিলেন রাহুল গান্ধী। রাহুলের সেই বার্তা- ‘নফরত সে নেহি, পেয়ার সে জিতেঙ্গে’র পোস্টারই এখন কংগ্রেসের প্রচা
লোকসভায় নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে চাঁছাছোলা আক্রমণের পর নিজে আসন ছেড়ে উঠে গিয়ে আলিঙ্গনাবদ্ধ হয়েছিলেন রাহুল গান্ধী। বার্তা দিয়েছিলেন, ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নেবেন তিনি। রাহুলের সেই বার্তা- 'নফরত সে নেহি, পেয়ার সে জিতেঙ্গে'র পোস্টারই এখন কংগ্রেসের প্রচার মাধ্যম হয়ে উঠেছে।

নরেন্দ্র মোদীকে রাহুলের আলিঙ্গনের সেই ছবি সম্বলিত পোস্টার এখন পার্টির প্রচারে ব্যবহার করছে কংগ্রেস। মুম্বই কংগ্রেস রাহুলের বার্তাকে প্রচারের মুখ করে পথ দেখিয়েছি অন্যান্য রাজ্যের কংগ্রেসকে। শুক্রবার লোকসভায় যে সৌজন্যের ইতিহাস রচনা করেছিলেন রাহুল, তা এখন রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে। মুম্বইয়ের আন্ধেরির সড়কের মোড়ে বিরাট করে দেওয়া হয়েছে এই ফ্লেক্স।
ফ্লেক্সের একদিকে মোদী-রাহুলের আলিঙ্গনের ছবি, অন্যদিকে রাহুল-সোনিয়ার ছবি। নিচে লেখা- 'নফরত সে নেহি, পেয়ার সে জিতেঙ্গে'। বামদিকের কোনে হাত প্রতীকের পাশে লেখা মুম্বই কংগ্রেস। আর পোস্টারের একেবারে নিচে টুইটার, ফেসবুক ইনস্টাগ্রামের ঠিকানা দিয়ে লেখা প্রচারে সঞ্জয় নিরূপম।
রাহুল গান্ধী যে দিগন্ত উন্মোচন করে দিয়েছেন সংসদের পবিত্র স্থানে, সেই সৌজন্যবোধকে পাযেত করেই মুম্বই কংগ্রেস এগোতে চাইছে। রাহুলের বার্তার অনুসরণে কংগ্রেস প্রচারে আনতে চাইছে, ঘৃণা সরিয়ে ভালোবাসা দিয়েই জয় করে নেব মানুষের মন। রাহুল সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- আপনারা আমাকে ঘৃণা করতে পারেন। আমাকে না ভালোবাসতে পারেন। কিন্তু আমি আপনাদের ভালোবাসব। সবাইকে সেই ভালোবাসা দিয়েই জয় করে নেব। আর মুম্বই কংগ্রেসের পথ ধরে দেশে রাহুলের সেই বার্তার প্রচার শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার আস্থা ভোটের আলোচনা পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির পাপ্পু কটাক্ষের জবাবে এদিন ঝাপ্পির বার্তা দিয়ে রাহুল বলেন, আপনাদের ঘৃণা আমি ভালোবাসায় বদলে দেব। আমি আপনাদেরও ভালোবাসব। আপনাদের সবাইয়ের মন আমি পরিবর্তন করে দেব ভালোবাসা দিয়ে। এরপরেই রাহুল নিজের জায়গা ছেড়ে মোদীর কাছে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। মোদী প্রথমে হতভম্ব হয়ে গেলেও শেষে রাহুলকে ডেকে করমর্দন করে পিঠ চাপড়়ে দেন।












Click it and Unblock the Notifications