Mumbai Bus Accident: মুম্বই বাস দুর্ঘটনা, ঠিক আগের মুহুর্তে কী ঘটেছিল? প্রকাশ্যে এলো ভিডিও

মুম্বাইয়ে একটি বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল রাতে আরও কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়, যার জেরে ব্যস্ত রাস্তায় কমপক্ষে প্রাণ হারান ৬ জন এবং আহত ৪৯ জন। সেই সময় রাস্তায় ছিলেন আরও বহু মানুষ। চোখের সামনেই দেখেন কীভাবে ঘাতক বাসটি এক লহমায় শেষ করে দিচ্ছে ৬ জনের প্রাণ। এবার সেই ভয়াবহ দুর্ঘটনার আগের মূহুর্তের ভিডিও প্রকাশ্যে এসেছে। যা ভয় ধরিয়েছে অনেকের মনেই।

বৈদ্যুতিক বাসটি রাস্তার ধারে পার্কিং-এ থাকা পর পর বেশ কয়েকটি গাড়ির গা ঘেঁষে বেড়িয়ে যায়। এমনকি সেখানে রাস্তার আরেক পাশে ছিল বেশ কয়েকটি দোকানও। দোকানদারদের দাবি বাসটি কেমন ভাবে বিনা নিয়ন্ত্রণেই চালাচ্ছিল, দেখে মনেই হচ্ছিল চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এরপর মুম্বাইয়ের কুরলা (পশ্চিম) এলাকায় রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

Mumbai Bus Accident

বৃহন্মুম্বাই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST) আন্ডারটেকিং, মুম্বাইয়ের পাবলিক ট্রান্সপোর্ট প্রদানকারী, সঞ্জয় মোরে, যিনি কিনা বাসের চালক ছিলেন, তিনি কুর্লা (পশ্চিম) বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ৩৩২ নম্বর রুটের বাসটি যাচ্ছিল আন্ধেরি ওয়েস্টের আগরকর চকের দিকে। কিন্তু মাত্র ১০০ মিটার যাওয়ার পরই কুর্লা রেলওয়ে স্টেশন (পশ্চিম) থেকে সাকিনাকার দিকে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।

সেই সময় বাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে। রাস্তায় উল্টো দিক থেকে যাওয়া দু'চাকা গাড়ি, দুটি অটোয় ধাক্কা মারে। পুরো পিষে যাওয়ার মতো একটি অটো দুমড়ে-মুচড়ে গিয়েছে। এতগুলি গাড়িতে ধাক্কা মারার পরও বাসকে নিয়ন্ত্রণ করতে পারেনি চালক। এক আধিকারিক জানিয়েছেন, শেষমেশ ঘাতক বাসটি একটি আবাসনের গেটে গিয়ে ধাক্কা মেরে স্তব্ধ হয়।

নিহতরা হলেন কানিস আনসারি (৫৫), আফরিন শাহ (১৯), আনাম শেখ (২০), শিবম কাশ্যপ (১৮), বিজয় গায়কওয়াড় (৭০), ফারুক চৌধুরী (৫৪)। দুর্ঘটনায় ছয়জন নিহত ছাড়াও কমপক্ষে ৪৯ জন আহত হয়েছেন। সেভেন হিলস হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত চার পুলিশ সদস্য রয়েছেন।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+