৯৮ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল বলিউডের স্টান্টম্যান, ৪ ঘন্টা পরে ধরা পড়ল পুলিশের হাতে

মুম্বই, ২২ সেপ্টেম্বর : নাম সামশের খান খান। বয়স তিরিশের আশেপাশে। বলিউডের একাধিক নামী অভিনেতাদের জন্য স্টান্টম্যান হয়েছে সে। কিন্তু ছবির পর্দায় নায়ক স্টান্টম্যান হলেও তার কাজ খলনায়কের চেয়ে খুব একটা কম কিছু নয়। [(ছবি) গাড়ির দুর্ঘটনা পরীক্ষায় ডাহা ফেল স্কর্পিও-কিউইড সহ ৫ গাড়ি]

সম্প্রতি মুম্বইয়ের এক নেতার স্ত্রীয়ের বিলাসবহুল গাড়ি চুরি করে পালায় সামশের। স্টান্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটায় সে। যদি পালিয়ে বাঁচতে পারেনি সে। চার ঘন্টার মধ্যে পুলিশ তাকে গাড়ি সমেত পাকড়াও করে। [(ছবি) এমএস ধোনির গাড়ি ও বাইকের সম্ভার দেখলে চোখ জুড়িয়ে যায়]

৯৮ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল বলিউডের স্টান্টম্যান, ৪ ঘন্টা পরে ধরা পড়ল পুলিশের হাতে

বলিউডে শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগণের সঙ্গে কাজ করেছে সামশের। রোহিত শেঠির একাধিক ছবিতে গাড়িরই স্টান্ট করতে দেখা গিয়েছে তাকে। [দলের রানিকে বাঁচাতে ২৪ ঘণ্টা ধরে একটি গাড়িকে তাড়া মৌমাছির ঝাঁকের]

গাড়ির ডিলার অভয় পাতিল ও ওয়ারলির ভিআইপি বাড়ির পরিচারক বিজয় বর্মার সঙ্গে হাত মিলিয়ে গাড়ি চুরির ঘটনা ঘটায় সামশের। এক নেতার স্ত্রী আভা বাফনার ৯৮ লক্ষ টাকা দামের অডি এ৮ গাড়ি ছিল এই তিন জনের টার্গেট। পার্কিং প্লটে গাড়ি নেই দেখে পুলিশকে সে খবর দেয়। [(ছবি) কোটি টাকার ল্যান্ড ক্রুসার পরিণত হল গাধায় টানা গাড়িতে!]

পুলিশসূত্রের খবর, বাড়িরক পার্কিং প্লট থেকে গাড়ি চুরি করার জন্য বিনিময়ে সামশেরকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা পাকা হয়েছিল। বিজয় সামশেরকে গাড়ির চাবি দেয়। সেই চাবি দিয়েই গাড়ি বের করে নিয়ে যায় অভিযুক্ত। কিন্তু চুরি করা গাড়ি অভয় পাতিলের হাতে তুলে দেওয়ার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ। [জায়গা অপ্রতুল? 'ভাঁজ' করে রাখতে পারবেন এই স্মার্ট গাড়িটি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+