Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mumbai Boat Accident: আরব সাগরে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা, মৃত ১৩, ক্ষতিপূরণের ঘোষণা মহারাষ্ট্র সরকারের

আরব সাগরে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা। মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে রওনা দেওয়ার পর আরব সাগরে দুর্ঘটনার কবলে পড়ে একটি লঞ্চ। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, মুম্বইয়ের কাছে, বুচার আইল্যান্ডে, বিকেল ৩.৫৫ নাগাদ 'নীলকমল' নামে যাত্রীবাহী লঞ্চের সাথে নৌবাহিনীর একটি জলযানের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চটি যাত্রা করে। সেই সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লঞ্চটিতে মোট ৮৫ জন যাত্রী ছিলেন। পাঁচ জন লঞ্চের কর্মী এবং ৮০ জন যাত্রী। সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মৃতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সন্ধ্যার পর ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী । তিনি সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত তথ্য অনুযায়ী, ১০১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে ১০ জন নাগরিক এবং ৩ জন নৌবাহিনীর সদস্য। গুরুতর আহত দুজনকে নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একইসঙ্গে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, জোর কদমে উদ্ধার কার্য করা হচ্ছে । উদ্ধার কার্যের জন্য ১১টি ক্রাফট এবং ৪টি হেলিকপ্টার ব্যবহার করছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ উদ্ধার অভিযানে সামিল হয়েছে। নিখোঁজদের বিষয়ে চূড়ান্ত তথ্য আগামীকাল সকালে পাওয়া যাবে। শোকাহত পরিবারগুলোকে আর্থিকভাবে ক্ষতিরপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। পুরো ঘটনাটি পুলিশ ও নৌবাহিনী তদন্ত করবে।

এরআগে সমাজ মাধ্যমে দেবেন্দ্র ফড়নবীশ লিখেছেলেন, আমরা খবর পেয়েছি এলিফ্যান্টা গুহার দিকে যাত্রা করা লঞ্চ নীলকমলের একটি দুর্ঘটনার ঘটেছে। নৌবাহিনী, উপকূলরক্ষী, বন্দর এবং পুলিশের দল থেকে নৌকাগুলিকে অবিলম্বে সহায়তার জন্য পাঠানো হয়েছে। আমরা জেলা ও পুলিশ প্রশাসনের সাথে ক্রমাগত যোগাযোগ করছি।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে একটি লঞ্চ আরব সাগরে তলিয়ে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরে অনেক মানুষের ভিড়। লঞ্চের মধ্যে থাকা বেশিরভাগ মানুষই জলের তোরে ভেসে যাচ্ছেন তলিয়ে যাচ্ছেন। পাশে থাকা দুটি স্পিড বোট দুর্ঘটনাগ্রস্থ মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজ শুরু করে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের কোস্টগার্ডের ইনস্পেক্টর জেনারেল ভীষ্ম শর্মা জানিয়েছেন, বিকেল চারটে নাগাদ সেই দুর্ঘটনা ঘটেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+