মুম্বই: যৌন হয়রানির অভিযোগ, নায়ার হাসপাতালের সহযোগী অধ্যাপককে বরখাস্ত করল বিএমসি
কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ আরজি কর কাণ্ডে উত্তাল। তরুণী জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় মানুষজন প্রতিবাদে রাস্তায় নেমেছেন। জুনিয়র চিকিৎসকরা রাস্তায় আন্দোলন করছেন। এদিকে মেডিক্যাল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত করা হল এক অধ্যাপককে৷
বিওয়াইএল নায়ার হাসপাতালের একজন মেডিক্যাল ছাত্রীর উপর যৌন হয়রানির অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত একজন সহযোগী অধ্যাপক। সেই অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করেছে বৃহন মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। শনিবার এই কথা জানা গিয়েছে।

অভিযোগের সত্যতা সামনে এলে আরও বড় শাস্তির মুখে পড়বেন ওই অধ্যাপক। তদন্ত কমিটি কাজ করছে। এই কথা জানিয়েছেন এক কর্তা। ঘটনাটি গত ছয় মাস আগের। ওই ছাত্রী একজন ক্রীড়াবিদও৷ তাকে ওই অধ্যাপক ডেকেছিলেন নিজের কেবিনে। সেখানেই তাকে স্পর্শ করা হয়। হেনস্থা করা হয় বলে অভিযোগ। ছাত্রীর ঠোঁটের রঙ নিয়েও তিনি না কী কথা বলেছিলেন।
পরে ওই ছাত্রী অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। সহযোগী অধ্যাপককে বদলি এবং ইনক্রিমেন্ট এক বছরের জন্য বন্ধ করার সুপারিশ করা হয়।
পরবর্তীতে অভিযুক্ত সহযোগী অধ্যাপককে শিক্ষকতা থেকে অপসারণ করা হয়। বিষয়টির সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাকে অন্য কাজে নিযুক্ত করা হয়েছে। বিএমসি শনিবার বলেছে, এটি মামলাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মানসিকতার লোকজনকে বার্তা পাঠানো হল। এমনই মনে করছেন অধ্যাপকদের একটা অংশ। মহারাষ্ট্রে একাধিক যৌন নির্যাতনের ঘটনা সামনে আসছে। বদলাপুরের ঘটনায় উত্তাল হয়েছিল এলাকা। রাজ্য রাজনীতিও সরব হয় ওই ঘটনায়। এবার এই ঘটনা সামনে এল।












Click it and Unblock the Notifications