কাশ্মীর সন্ত্রাসে মুম্বই যোগ! চাঞ্চল্য দাবি গোয়েন্দা সূত্রের

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসে তহবিল গঠনে সাহায্য মুম্বই থেকে।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসে তহবিল গঠনে সাহায্য মুম্বই থেকে। এমনটাই হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর অনুযায়ী, হাওয়ালা অপারেটরের মাধ্যমে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেখানে টাকা পাঠানো হচ্ছে। সংবাদ মাধ্যমে এমনটাই প্রকাশিত হয়েছে। গোয়েন্দা বিভাগের তরফ থেকে তিন হাওয়ালা অপারেটর এবং দুই সেস্বাসেবী সংস্থার কাজে নজরদারি চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

কাশ্মীর সন্ত্রাসে মুম্বই যোগ! চাঞ্চল্য দাবি গোয়েন্দা সূত্রের

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, স্বেচ্ছাসেবী সংস্থাগুলি জাকাতের নামে মুম্বই এবং সংলগ্ন এলাকা থেকে টাকা সংগ্রহ করে। এরপর সেই টাকা বিভিন্ন মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীদের কাছে পৌঁছে যায়। সূত্রের খবর অনুযায়ী, গোয়েন্দাদের সন্দেহ এই ধরনের সংস্থাগুলি বাইরের দেশ থেকেও টাকা সংগ্রহ করে। পরে সেই টাকা পৌঁছে যায় জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের কাছে।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের তিন হাওয়ালা অপারেটরের সঙ্গে বেশ কিছু ব্যবসায়ীর যোগ রয়েছে। যাঁদের বেশ কিছু ভুয়ো সংস্থা রয়েছে। যার মাধ্যমে পাকিস্তান, দুবাই, মালয়েশিয়া থেকে টাকা ভারতে পৌঁছে যায়। ব্যাঙ্কের মাধ্যমেই এইসব টাকার হাতবদল হয়। একবার মুম্বইয়ে টাকা পৌঁছনোর পর তা হাওয়ালার মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পৌঁছে যায়। গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যে টাকা সংগ্রহ করে তা কাশ্মীর উপত্যকায় ভারত-বিরোধী নানা কাজে এবং অশান্তি তৈরি করতে ব্যবহার করা হয়।

সূত্রের খবর অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলি আরও প্রমাণ জোগারের কাছে গেলে রয়েছে। খুব তাড়াতাড়ি তারা প্রমাণ সহ স্বরাষ্ট্রমন্ত্রকে কথা বলবেন। এর আগে এনআইএ
কাশ্মীরের বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করেছিল। হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তান এবং অন্য দেশ থেকে টাকা ভারতে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+