মুম্বই বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি! যুদ্ধকালীন তৎপরতায় খালি করা হল একাংশ

ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই ফের একবার হুমকি ফোন মুম্বই বিমানবন্দরে। সেখানে একটি উড়ো ফোনকে কেন্দ্র করে নিরাপত্তার খাতিরে যুদ্ধকালীন তৎপরতায় খালি করা হয় বিমান বন্দরের কয়েকটি অংশ।

ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই ফের একবার হুমকি ফোন মুম্বই বিমানবন্দরে। সেখানে একটি উড়ো ফোনকে কেন্দ্র করে নিরাপত্তার খাতিরে যুদ্ধকালীন তৎপরতায় খালি করা হয় বিমান বন্দরের কয়েকটি অংশ। আচমকাই নিরাপত্তার কারণে এই পদক্ষেপ বলে খাবর। এদিকে, দিল্লি বিমান বন্দরেও এদিন সকালবেলা নিরাপত্তা বেষ্টনী আঁটোসাটো করা হয়েছে বলে খবর ছিল।

মুম্বই বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি! যুদ্ধকালীন তৎপরতায় খালি করা হয় একাংশ

এদিকে, মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২কে খালি করা হয়েছে। এল ২ ও এল ৩ এ যাবতীয় এয়ারলাইন্স অফিসকে খালি করা হয়েছে। জানা যাচ্ছে, কোনও বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি ফোন আসবার পরই এই তৎপরতা নেওয়া হয়। তবে ফোনটি কোথা থেকে এসেছে, বা এর সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে, তা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে শোনা যায়, দেশের বিভিন্ন রেল স্টেশন, মন্দির, ও পাবলিক প্লেসে হামলার ছক কষছে পাকিস্তান আশ্রিত বিভিন্ন জঙ্গি সংঠন।সূত্রের দাবি খবর, হায়দরাবাদ থেকে জইশ-এ-মহম্মদ জঙ্গি সংগঠনের কোনও অপরেটিভ সেল এই কাজের জন্য তৎপরতা নিতে শুরু করেছে। ইতিমধ্যেই মুম্বই জিআরপি, ও পশ্চিম রেলওয়ে আরপিএফ এই বিষয়ে বৈঠক সেরে একাধিক স্টেশনে হাই অ্যালার্ট জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+