হাইকোর্টের হস্তক্ষেপ! শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের মামলা অভিনেত্রীর

জেএসডব্লু গ্রুপের প্রধান তথা শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুম্বইয়ের বিকেসি থানায় বুধবার এই অভিযোগ দায়ের করেছেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ২০২২-অর জানুয়ারিতে।

শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে যেসব ধারায় মামলা করা হয়েছে তার মধ্যে রয়েছে ৩৭৬ (ধর্ষণ), ৩৫৪ (নারীকে তাঁর শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশে আক্রমণ বা অপরাধমমূলক বলপ্রয়োগ) এবং ৫০৬ (অপরাধীকে ভয় দেখানো)।

Sajjan Jindal

প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বইয়ের ওই মহিলা প্রথমে এই বছরের ফেব্রুয়ারি বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ এই অভিযোগের কোনও কর্ণপাত না করায় তিনি আইনজীবী রিজওয়ান মার্চেন্ট এবং গায়ত্রী গোখলের মাধ্যমে বোম্বে হাইকোর্টে যান।

এই অভিনেত্রীর অভিযোগ অনুসারে ২০২১ সালে তাঁদের মধ্যে প্রথম দেখা হয়। এরপর দুবাইতে আইপিএল ম্যাচ চলাকালীন তাঁরা ভিআইপি বক্সে বসেছিলেন। পরে তারা কয়েকবার দেখাও করেন। সেই সময় জিন্দাল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে দাবি ওই অভিনেত্রীর। ২০২২-এর জানুয়ারিতে জিন্দাল তাঁকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেছেন তিনি।

ওই অভিনেত্রী আরও জানিয়েছেন জিন্দাল তাঁর কাছে ক্ষমা চাইলেও, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে ভয়ানক পরিণতির হুমকি দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যোগাযোগেও বাধা দেন সজ্জন জিন্দাল। আদালনে শুনানির সময় অভিনেত্রীর আইনজীবী মার্চেন্ট বলেছেন, কীভাবে ওই মহিলাকে এক থানা থেকে অন্য থানায় পাঠানো হলেও, এফআইআর নথিভুক্ত করা হয়নি।

এর আগে শুনানির সময় বিচারপতি পিডি নায়েক আর এনআর বোরকারের বেঞ্চ মুম্বইয়ের তিনটি থানার পুলিশ আধিকারিকদের তলব করেছিলেন, যেখানে ওই মহিলাকে ঘুরতে হয়েছিল এবং সেখানে অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন করু হয়েছিল।

বুধবার বিকেসি থানায় এব্যাপারে এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার এই অগ্রগতি সম্পর্কে জানানো পরে আদালতে বিকেসি থানার পুলিশকে দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত নির্দেশে বলেছে, দুইমাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই তদন্ত শেষ করতে হবে।

এব্যাপারে শিল্পপতি সজ্জন জিন্দাল কিংবা জিন্দাল গোষ্ঠীর তরফে কোনও বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+