পার্কিং-এ অভিনেত্রীর সামনেই হস্তমৈথুন, মুম্বইয়ের ঘটনায় চাঞ্চল্য
স্ত্রীর সামনে হস্তমৈথুনে ব্যস্ত এক ব্যক্তি। এমনই টুইট করলেন মুম্বইয়ের অভিনেতা সুমিত রাঘবন। টুইট করে পুলিশে জানান সুমিত রাঘবন। মুম্বইয়ের ভিলে পার্লেতে এই ঘটনা ঘটে বলে জানান সুমিত।
স্ত্রীর সামনে হস্তমৈথুনে ব্যস্ত এক ব্যক্তি। এমনই টুইট করলেন মুম্বইয়ের অভিনেতা সুমিত রাঘবন। টুইট করে পুলিশে জানান সুমিত রাঘবন। মুম্বইয়ের ভিলে পার্লেতে এই ঘটনা ঘটে বলে জানান সুমিত।
সুমিত রাঘবনের স্ত্রী বিশিষ্ট মারাঠি অভিনেত্রী চিন্ময়ী সার্ভে রাঘবন। তার সামনেই ঘটনাটি ঘটে। লিখিত অভিযোগে সুমিত জানিয়েছেন, ভিলে পার্লেতে হেঁটে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।

টুইটে সুমিত রাঘবন জানান, সাদা বিএমডব্লু গাড়ি, যেটির শেষ চারটি সংখ্যা হল ১৯৮৫, সেটির চালক এই কাণ্ডে লিপ্ত ছিল। ধূষর রঙের সাফারি পরেছিল ও চালক। গাড়িটি ভিলে পার্লের তিলক বিদ্যালয় স্কুলের সামনে রাখা ছিল। অভিযুক্তকে চড় মারতেও গিয়েছিলেন অভিনেত্রী চিন্ময়ী সার্ভে রাঘবন। যদিও তার আগেই পালিয়ে যায় সেই অভিযুক্ত।
A white BMW with last 4 digits 1985 needs to be traced. The driver wearing a grey safari who had parked near #ParleTilakSchool #VileParleEast started masturbating in front of my wife. Before she could slap him he escaped. She could note down just the last 4 digits@MumbaiPolice
— Sumeet (@sumrag) February 19, 2018
ভিলে পার্লের পুলিশ জানিয়েছে, পুলিশ কন্ট্রোল রুম থেকে তারা একটি ফোন পেয়েছেন। তাদের জানানো হয়েছে, পুলিশের টুইটার টিম খবরটি জানিয়েছে। সুমিত রাঘবনের টুইট করার ঘণ্টা দুয়েকের মধ্যে পুলিশ তাঁর স্ত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ চায়। লিখিত অভিযোগ পাওয়ার পর শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে পুলিশ।
ভিলে পার্লের পুলিশের তরফে জানানো হয়েছে, খবর পাওয়া পরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
ভিলে পার্লে পুলিশের তরফে জানানো হয়েছে, ৪২ বছরের চালককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম জীবন চৌধুরী।
এদিকে ঘটনাটি জানাজানি হতেই, সোশ্যাল মিডিয়ায় অভিনেতা দম্পতির সমর্থনে নেমে পড়েন অনেকেই।

After lodging the F.I.R at 4.15pm,the cops have nabbed the bastard in 2 hrs flat.. Hats off @MumbaiPolice gratitude and respect. #VileParlePoliceStation and the concerned officers #Salute ♥
— Sumeet (@sumrag) February 19, 2018
God forbid if at all such things happen,please go to the cops. Don't suffer. Speak up.












Click it and Unblock the Notifications