ঘন্টার পর ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে উচ্চারণ করতে হবে মন্ত্র, ধর্মগুরুর অত্যচারের শিকার ২৮ কিশোর
মুম্বই, ১২ জুন : দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৮জন কিশোরকে তুলে এনে ক্রমাগত তাদের উপর অত্যাচারের অভিযোগে মুম্বইয়ের কান্দিভিলি এলাকা থেকে দুই ধর্মগুরু মহারাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, "নিজেদের ধর্মগুরু বলে দাবি করা এই দুই ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ২৮ জন কিশোরকে আটকে রাখার অভিযোগ রয়েছে। মহারাষ্ট্রের বাইরে থেকে এই কিশোরদের নিয়ে আসা হয়েছিল। কান্দিভলির সমতানগরের একটি বাড়িতে এই কিশোরদের রাখা হয়েছিল। "

ঠাকুর গ্রামের এই বাড়িটিবাইরে থেকে সবুজ কাপড়ে ঢাকা থাকত। তিন মাস আগে এই বাড়িতে কিশোরদের নিয়ে আসা হয়। এরপরই এদের লুকিয়ে রাখা হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, "আটকে রাখা কিশোরদের মন্ত্র উচ্চারণ করার জন্য জোর করা হত। মারধর করা হতো। এক একজনকে টানা ১৬-২০ ঘন্টা এক পায়ে দাঁড় করিয়ে রাখা হত। এদেরমধ্যে একটি ছেলে কোনওভাবে মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়, এবং পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানায়।"
এই সমস্ত কিশোরদের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। শুক্রবার তাদের উদ্ধার করে।
ওই দুই অভিযুক্ত ধর্মগুরুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৩৭০, ৩২৩ এবং ৩২৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications