পরপর কম্পন উত্তরকাশীতে, নতুন কোন বিপদের ইঙ্গিত দিল ভূমিকম্প
উত্তরাখণ্ডের উত্তরকাশীকে রাতভর পর পর ভূমিকম্প
রাতভর পর পর কম্পন উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। মৃদু কম্পন হলেও একাধিবার কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের। যোশীমঠের পরিস্থিতির পরেই উত্তরকাশীতে এই ভূমিকম্পে উদ্বিগ্ন বাসিন্দারা। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফের ভূমিকম্প। এবার উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অনুভূত হয়েেছ কম্পন। শনিবার রাতে পর পর কম্পন অনুভূত হয়। রিখটারস্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৫। পর পর চারবার কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মধ্যরাত থেকে ভোর চারটে পর্যন্ত কম্পন অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়েছিল রাত ১২টা ৪৫ মিনিটে। তার উৎস্যস্থল ছিল উত্তরকাশীর কাছে শিরোর জঙ্গলে। যদিও এই পর পর ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।
২দিন আগেই উত্তরাখণ্ডে ভূমিকম্প হয়েছিল। উত্তরাখণ্ডের পাওরি গাড়োয়াল জেলায় গত বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ২.৪। এই বছরের শুরু থেকেই যোশীমঠে একের পর এক বাড়িতে ফাটলে আতঙ্ক বেড়েছে। যোশীমঠের অধিকাংশ এলাকা ধসে পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তারমধ্যে আবার নতুন ভূমিকম্পে উদ্বেগ বেড়েছে। যোশীমঠের মত উত্তরকাশীর পরিস্থিতি হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন সেখানকার বাসিন্দারা।
ভূবিজ্ঞানীরা জানিয়েছেন ভূগর্ভস্থ প্লেটের সরণের কারণেই এই ভূমিকম্প। যোশীমঠের পরিস্থিতির জন্যেও তাঁরা সেই কারণ রয়েছে বলে জানিয়েেছন। যোশী মঠের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সেখানে বসবাস করতে পারছেন না সাধারণ মানুষ। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে তাঁদের। অপরিকল্পিত নির্মাণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিক ভাবে দাবি করা হচ্ছে। কিন্তু সেই পরিস্থিতি একেবারেই ঠিক নয়। সেকারণে জোশীমঠের অধিকাংশ এলাকা খালি করে দেওয়া হয়েছ। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গত কয়েকমাস ধরে এশিয়া এবং মধ্য এশিয়ার একাধিক জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েেছ। সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প ছিল মারাত্মক। তুরস্কে ৬.৮ তীব্রতার ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছে একাধিক বাড়িঘর। বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও উদ্ধারকাজ শেষ হয়নি সেখানে। পরিস্থিতি সামাল দিতে সেখানে ভারতও সাহায্য পাঠিয়েেছ। ভারতীয় সেনা এবং মেডিকেল টিম গিয়ে তুরস্কে উদ্ধারকাজ চালিয়েছে। তুরস্কের পর গতকাল আবার নিউজিল্যান্ডের একটি দ্বীপেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানেও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। যদিও হতাহতের তেমন খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications