বাবা-ছেলে বিবাদ, উত্তরপ্রদেশে এবার নতুন দল মুলায়মেরও

সোমবারই সম্ভবত নতুন দল ঘোষণা করতে চলেছেন মুলায়ম সিং যাদব। অধুনা বিলুপ্ত লোকদলের সঙ্গে গাঁটছড়া বেধে এই নতুন দল তৈরি হতে যাচ্ছে। নতুন দলে 'সমাজবাদী' নামটিও থাকতে চলেছে বলে সূত্রের খবর।

সোমবারই সম্ভবত নতুন দল ঘোষণা করতে চলেছেন মুলায়ম সিং যাদব। অধুনা বিলুপ্ত লোকদলের সঙ্গে গাঁটছড়া বেধে এই নতুন দল তৈরি হতে যাচ্ছে। নতুন দলে 'সমাজবাদী' নামটিও থাকতে চলেছে বলে সূত্রের খবর।

বাবা-ছেলে বিবাদ, উত্তরপ্রদেশে এবার নতুন দল মূলায়মেরও

রবিবার ছিল সমাজবাদী পার্টির রাজ্য কনভেনশন। কিন্তু সেই কনভেনশন থেকে দূরে থেকেছেন মূলায়ম যাদব এবং তাঁর ভাই শিবপাল। বছর ২৫ আগে তাঁদের হাতেই গড়ে উঠেছিল এই সমাজবাদী পার্টি। সেই দলের কনভেনশনে নাকি তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি। লোকদল প্রেসিডেন্ট সুনীল সিং জানিয়েছেন, সোমবার লোহিয়া ট্রাস্ট অফিসে সাংবাদিক সম্মেলন করবেন মুলায়ম। সেখানেই লোকদলের সঙ্গে নতুন দল ঘোষণা করবেন তিনি। নতুন দলে সমাজবাদী নামটিও থাকবে বলে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, এবছরে বিধানসভা নির্বাচনের আগে লোকদলের ব্যানারে সেকুলার ফ্রন্ট গঠন করতে চেয়েছিলেন দুই ভাই। দলের মধ্যেকার বিরোধ চরমে ওঠায় তা আর হয়ে ওঠেনি।

বাবা-ছেলে বিবাদ, উত্তরপ্রদেশে এবার নতুন দল মূলায়মেরও

এর আগে লোহিয়া ট্রাস্টের সেক্রেটারি পদ থেকে অখিলেশ ঘনিষ্ঠ রামগোপালকে সরিয়ে শিবপাল যাদবকে বসান মুলায়ম। এই শিবপালই জুন মাসে সমাজবাদী সেকুলার ফ্রন্ট তৈরির কথা জানিয়েছিলেন।

সমাজবাদী পার্টির কনভেনশনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, আজম কানের উপস্থিতি এবং দলে বিশ্বাসঘাতকতা নিয়ে অভিযোগ। একসময় শিবপাল যাদবের ঘনিষ্ঠ ছিলেন এই আজম খান। অপর উল্লেখযোগ্য উপস্থিতি ছিল এসপি এমপি বেণীপ্রসাদ ভর্মা। দলে এই নেতার অন্তর্ভুক্তি নিয়েই পরিবারে বিবাদ চরমে ওঠে।

সমাজবাদী প্রেসিডেন্ট অখিলেশ যাদব দলের সমর্থকদের ভুয়ো সমাজবাদীদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+