প্রয়াত মুলায়ম সিংয়ের স্ত্রী সাধনা গুপ্তা, রাজ্য জুড়ে শোকের ছায়া
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা মুলয়ায়ম সিংয়ের দ্বিতীয় স্ত্রী সাধানা গুপ্তা শনিবার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। ফুসফুসে সংক্রমণের জন্য গত কয়েকদিন ধরে ভুগছিলেন। প্রথমে তিনি লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সের সাহায্যে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।

গুরুতর অসুস্থ ছিলেন সাধনা গুপ্তা
পরিবার সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। ফুসফুসের সংক্রমণের পাশাপাশি তাঁর ডায়াবেটিস ছিল। রক্তচাপ ক্রমাগত ওঠানামা করছিল। দিনে দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। লখনউয়ের মেদান্ত হাসপাতালে বেশ কয়েকদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন। শুক্রবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। শনিবার সকালেই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। মুলায়ম সিং যাদব নিয়মিত মেদান্ত হাসপাতালে যেতেন ও স্ত্রীর দেখাশোনা করতেন। শনিবার চাটার্ড বিমানে সাধনা গুপ্তার মৃতদেহ দিল্লি থেকে লখনউয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই যাদব পরিবারের সদস্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

টুইটারে শোকবার্তা
টুইটারে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মুলায়ম সিং স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে লেখেন, 'রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্ত্রীর মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। তাঁর আত্মার মু্ক্তি কামনা করি। ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।' সমাজবাদী পার্টির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সধনা গুপ্তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, 'সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা যাদবের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর আত্মার শান্তি কামনা করি।' টুইট করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর মুলয়াম সিং যাদবের স্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি বলেন, 'উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং স্ত্রী সাধনা গুপ্তাজির মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর মুলায়ম সিং যাদব ও তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি।'

কে সাধনা গুপ্তা
মুলায়ম সিং যাদবের প্রথম স্ত্রী তথা অখিলেশ যাদবের মা মালতি যাদবের ২০০৩ সালে মৃত্যু হয়। মালতি যাদবের মত্যুর আগে সাধনা গুপ্তাকে সেভাবে কেউ চিনতেন না। মালতি যাদবের মৃত্যুর পরেই মুলায়ম সিং যাদব সাধনা গুপ্তাকে স্ত্রীর সম্মান দেন। তিনি উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার বিধুনার বাসিন্দা ছিলেন। সাধনা গুপ্তার মুলায়ম সিং যাদবের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। প্রথম বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। চার বছর সংসারের পরেই সাধনা গুপ্তার বিয়ে ভেঙে যায়। মুলায়ম সিং যাবের থেকে সাধনা গুপ্তা ২০ বছরের ছোট ছিলেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications