নতুন দল গঠনের জল্পনা ওড়ালেন, আপাতত নতুন দল নয়, বললেন মুলায়ম

এখনই তিনি নতুন দল গঠন করছেন না। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। সোমবারের সাংবাদিক সম্মেলন থেকে নতুন দল ঘোষণার গুজব ছড়িয়েছিল

এখনই তিনি নতুন দল গঠন করছেন না। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। সোমবারের সাংবাদিক সম্মেলন থেকে নতুন দল ঘোষণার গুজব ছড়িয়েছিল। যদিও সেই গুজব নিজেই ওড়ালেন মুলায়ম।

 আপাতত নতুন দল নয়, বললেন সমাজবাদী নেতা মুলায়ম

রবিবার ছিল সমাজবাদী পার্টির রাজ্য কনভেনশন। কিন্তু সেই কনভেনশন থেকে দূরে থেকেছন মূলায়ম যাদব এবং তাঁর ভাই শিবপাল। বছর ২৫ আগে তাঁদের হাতেই গড়ে উঠেছিল এই সমাজবাদী পার্টি। সেই দলের কনভেনশনে নাকি তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি। লোকদল প্রেসিডেন্ট সুনীল সিং জানিয়েছিলেন, সোমবার লোহিয়া ট্রাস্ট অফিসে সাংবাদিক সম্মেলন করবেন মূলায়ম। সেখানেই লোকদলের সঙ্গে নতুন দল ঘোষণা করবেন তিনি। নতুন দলে সমাজবাদী নামটিও থাকবে বলে জানিয়েছেন তিনি।

যদিও সোমবার সব সম্ভাবনার কথা নিজেই উড়িয়ে দিয়েছেন মুলায়ম সিং যাদব।

ছেলের সঙ্গে নিজের বিরোধের কথা জানিয়েছেন তিনি। এর আগে সমাজবাদী পার্টির কনভেনশনে প্রেসিডেন্ট অখিলেশ যাদব দলের সমর্থকদের ভুয়ো সমাজবাদীদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে লোহিয়া ট্রাস্টের সেক্রেটারি পদ থেকে অখিলেশ ঘনিষ্ঠ রামগোপালকে সরিয়ে শিবপাল যাদবকে বসান মুলায়ম। এই শিবপালই জুন মাসে সমাজবাদী সেকুলার ফ্রন্ট তৈরির কথা জানিয়েছিলেন। তবে মুলায়ম সিং যাদব আপাতত নতুন দল ঘোষণাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+