মুলায়মের ডাকা সপা বৈঠক বাতিল করা হল
আগামী বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক ডেকেছিলেন মুলায়ম সিং যাদব। তা প্রত্যাহার করে নেওয়া হল। এই বৈঠকে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভ নির্বাচনে প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
লখনউ, ২ জানুয়ারি : আগামী বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক ডেকেছিলেন মুলায়ম সিং যাদব। তা প্রত্যাহার করে নেওয়া হল। এই বৈঠকে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভ নির্বাচনে প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
শিবপাল যাদব এদিন ঘোষণা করেন, বৃহস্পতিবার বৈঠক হচ্ছে না। যদিও কেন বৈঠক বাতিল করা হল তা নিয়ে কোনও কারণ দেখানো হয়নি।

সপা নেতা-কর্মীদের একটা বড় অংশই মনে করছেন, এই বৈঠকে নেতা কর্মীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কম হওয়ার আশঙ্কা রয়েছে। সেই বিড়ম্বনা এড়াতেই শেষ মূহূর্তে এসে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার অখিলেশ যাদবের নেতৃত্বাধীন কর্মসমিতির বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের সংখ্যাই স্পষ্ট করে দিয়েছে কার পক্ষে কতজন রয়েছে। এই বৈঠকে তাঁকে দলের প্রধান বলে নির্বাচন করা হয়, অন্যদিকে নেতাজি ঘনিষ্ঠ শিবপাল যাদবকে সভাপতি পদ থেকে সরানো হয়। রবিবারের শক্তিশালী এই বৈঠকই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে মুলায়ম শিবিরকে।












Click it and Unblock the Notifications