মুলায়ম সিং-এর বৌমা নাচলেন 'পদ্মাবতী'-র গানের তালে, বিতর্ক উস্কে ভাইরাল ভিডিও
ছবির গানের সঙ্গে নেচে খবরের শিরোনামে উঠে এলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলয়াম যাদবের ছোট বৌমা অপর্ণা যাদব।
সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ছবি 'পদ্মাবতী' নিয়ে বিতর্ক ক্রমেই বিভিন্ন রঙ নিচ্ছে নিত্যদিন। এবার ছবির গানের সঙ্গে নেচে খবরের শিরোনামে উঠে এলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলয়াম যাদবের ছোট বৌমা অপর্ণা যাদব।

কিছুদিন আগেই এক অনুষ্ঠানে অপর্ণাকে নাচতে দেখা যায় 'পদ্মাবতী' ছবির গান 'ঘুমর'-এর তালে। নাচের সেই ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে যায়। এদিকে, ঘটনায় অনেকেই অবাক হন। প্রশ্ন উঠতে থাকে , উত্তরপ্রদেশের গোঁড়া যাদব পরিবারের বউমা মঞ্চে নাচের মাধ্যমে কী কোনও বার্তা দিতে চাইলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কি মুলায়মের সমাজবাদী পার্টির শিবিরও এই বিতর্কে বিক্ষোভের বিরোধিতায় নামতে চলেছে? এ নিয়ে বহুজনের মধ্যে বহু রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, 'পদ্মাবতী' ছবিতর একটি গানে দেখা যায় রাজপুত রানি পদ্মিনী নাচছেন। যা নিয়ে চরম আপত্তি জানিয়েছে রাজপুত সম্প্রদায়। আর সেই গানেই নেচেছেন মুলয়ামের পরিবারের ছোট বৌমা অপর্ণা। প্রসঙ্গত, ঐতিহাসিক চরিত্র নিয়ে নির্মিত ছবি 'পদ্মাবতী'তে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজিকে নিয়ে একটি দৃশ্যকে ঘিরে আপত্তি তুলেছে রাজপুত কর্নি সেনা। যার সমর্থনে এগিয়ে আসেন বহু বিজেপি শাসতি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশের বুকেই এক মন্ত্রীর ঘরের বৌমার এরকম নাচ নিয়ে বেশ শোরগোল পড়েছে।












Click it and Unblock the Notifications