হারের জন্য কংগ্রসকে দায়ি করে , পিতা-পুত্র তরজা উসকে বিস্ফোরক মুলায়ম

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দলীয় ভরাডুবির রেশ কাটতে না কাটতেই , নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ার নীতিকে দুষলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব।

লখনৌ, ১৩ মার্চ: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দলীয় ভরাডুবির রেশ কাটতে না কাটতেই , নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ার নীতিকে দুষলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। উল্লেখ্য উত্তর প্রদেশে ৪০৩ টির মধ্যে ৩১২ টি আসন জিতেছে বিজেপি। ফলে গেরুয়া ঝড়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সমাজবাদী পার্টি সহ বিরোধীরা।

উত্তরপ্রদেশে যেখানে সমাজবাদী পার্টির একক সংখ্যাগরিষ্ঠতায় গত বিধানসভায় সরকার গঠন হয়েছিল, সেখানে এবছর এরকম ফলাফলে স্বভাবতই অস্বস্তিতে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। তিনি বলেছেন , " কংগ্রেসকে কেউ পছন্দ করেনা। আমি জনসমক্ষে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বিরোধিতা করেছিলাম।"

হারের জন্য কংগ্রসকে দায়ি করে, পিতা-পুত্র তরজা উসকে বিস্ফোরক মুলায়ম

এদিকে, মুলায়মের এই বক্তব্যে ফের একবার ছেলে অখিলেশ যাদবের সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্বের দিকটি উসকে দিলেন মুলায়ম। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি এমনটাই। পাশপাশি তিনি প্রশ্ন তোলেন, যেখানে ২০১২ নির্বাচনে সমাজবাদী পার্টি একা লড়েই, একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছে, সেখানে ২০১৭ নির্বাচনে কী প্রয়োজন ছিল এই জোটের?

একধাপ এগিয়ে তিনি বলেন, " জোটের অহংকারই এই ভরাডুবির জন্য দায়ি। রাজ্যের যে ঠেলা-ওয়ালা চিরকাল সমাজবাদি পার্টির জন্য ভোট করে এসেছে সেও আজ সমাজবাদী বার্টিকে ভোট দেয়নি বলেছে, কারণ 'নেতাজি(মুলায়ম)কে অসম্মান করা হয়েছে"।

তবে নির্বাচনে হারের পরে মুষড়ে না পরে তা নিয়ে বিশ্লেষণ করা উচিত বলে জানিয়েছেন মুলায়ম সিং যাদব। এছাড়াও তিনি জানান, উত্তরপ্রদেশে যে বিজেপি হাওয়া জোরদার হচ্ছিল সেটা তিনি আগেই টের পেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+