ফের বিতর্ক উস্কে দিয়ে মুলায়ম বললেন, যৌতুক আইনের ব্যপক অপব্যবহার হচ্ছে

ফের বিতর্ক উষ্কে দিয়ে মুলায়ম বললেন, যৌতুক আইনের ব্যপক অপব্যবহার হচ্ছে
লখনউ, ২২ এপ্রিল : ফের বিতর্ক সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংয়ের কথায়। এবার যৌতুক আইনকে ধুনলেন নেতাজি। তাঁর কথায়, যৌতুক আইনের প্রভূত অপব্যবহার হচ্ছে। হারদোইতে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে মুলায়ম আশ্বাস দেন, যৌতুক আইনের অধীনে যারা মিথ্যা অবিযোগ দায়ের করে সপা ক্ষমতায় আসলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।

ধর্ষণ ছেলেদের ভুল বলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন মুলায়ম। বলেছিলেন, ছেলেরা মাঝেমধ্যে ভুল করে ফেলে। তার জন্য ধর্ষকদের ফাঁসি দেওয়ার প্রয়োজন নেই। সপা ক্ষমতায় এলে এই আইন বদলে দেবেন তিনি। এখন আবার যৌতুক আইন বদলের কথা বলছেন মুলায়ম সিং যাদব।

'মুলায়ম শুধুমাত্র নারী সম্পর্কিত সুরক্ষা ও নিরাপত্তা আইনকেই বারবার আক্রমণ করছেন'

মুলায়ম বলেন, এই যৌতুক আইনের সুযোগ নিয়ে কাউকে ফাঁসাতে অনেকেই থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এর ফলে নিষ্পাপ অনেককেই তার সাজা ভোগ করতে হয়। সপা ক্ষমতায় এলে এই ধরণের অপব্যবহার বন্ধ করবে। এবং যারা এই আইনের সুযোগ নিয়ে তার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে সমাজবাদী পার্টি সরকার।

এদিকে মুলায়মের যৌতুক আইনের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার মন্তব্যে ফের বিতর্ককে উস্কে দিয়েছে। এই মন্তব্য়ের ফলে মহিলাদের বামপন্থী শাখা, সমাজসেবী এবং বিরোধী দলগুলি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোদ সপা নেতা শুধুমাত্র নারী সম্পর্কিত সুরক্ষা ও নিরাপত্তা আইনকেই পাখির চোখ করেছেন।

এর পাশাপাশি এদিন বক্তব্য রাখতে উঠে মোদীকে নিজের বাক্যবাণের নিশানা করেন মুলায়ম। তিনি বলেন, গুজরাতের উন্নয়ন নিয়ে মোদী ভুল তথ্য পরিবেশন করছেন। ৪৪,০০০ এর বেশি শিশু গুজরাত থেকে নিখোঁজ। মোদী জমানায় ৬০,০০০ কৃষক গুজরাতে আত্মহত্যা করেছেন। দেশের জন্যও এই মডেল মোদী লাগু করতে চান কী প্রশ্ন তোলেন মুলায়ম।

সোমবার মাইনপুরীতে অন্য এক জনসভায় বক্তব্য রাখতে উঠে নির্বাচন কমিশনকেও তুলোধনা করেন মুলায়ম। আজম খানের ঘৃণ্য মন্তব্যের জন্য উত্তরপ্রদেশে তাঁর সভা নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন মুলায়ম। আজম খানকে নিষিদ্ধ করা যে ভুল তাও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে বলে মন্তব্য করেন মুলায়ম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+