জাতীয় মহিলা কমিশন আমায় অপমান করেছে, অভিযোগ মুলায়মের

জাতীয় মহিলা কমিশন আমায় অপমান করেছে, অভিযোগ মুলায়মের
নয়াদিল্লি, ১৫ এপ্রিল : ধর্ষণ মন্তব্যের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন তাঁকে অপমান করেছে বলে অভিযোগ তুললেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। জাতীয় মহিলা কমিশনের পাঠানো নোটিশে রীতিমতো বিরক্ত মুলায়ম। আর তার জবাবেই এমন অভিযোগ তুললেন তিনি।

মুলায়ম সিংয়ের ধর্ষণ মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। মহিলাদের সমালোচনার মুখে পড়েন মুলায়ম ও তাঁর দল। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় মহিলা কমিশনও। সোমবার এই মর্মে মুলায়মের বিরুদ্ধে একটি নোটিশ পাঠানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে।

বীজনোরে একটি নির্বাচনী প্রচারে গিয়ে জাতীয় মহিলা কমিশনের এই পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেন সপা সুপ্রিমো। তিনি বলেন, নির্বাচন কমিশন ও জাতীয় মহিলা কমিশন যুগ্মভাবে আমাকে অপমান করেছে। তিনি বলেন, আমি সবসময়ে মহিলাদের উন্নয়নের জন্য কাজ করেছি। মহিলাদের জন্য যথাসম্ভব লড়াই করেছি। কিন্তু তার পরেও আমার উপর এমন ধরণের অভিযোগ এনে মহিলা কমিশন আমাকে অপমান করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুলায়ম।

মুলায়মের মন্তব্য লজ্জাজনক ও দায়িত্বজ্ঞানহীন, বললেন আরএলডি নেত্রী জয়া প্রদা

দেরি করে হলেও মুলায়মের মন্তব্যের কড়া সমালোচনা করেন প্রাক্তন অভিনেত্রী তথা আরএলডি প্রার্থী জয়া প্রদা। তিনি বলেন সমাজবাদী পার্টি সুপ্রিমোর ধর্ষণ বিরোধী আইন নিয়ে মন্তব্য লজ্জাজনক। তার এই মন্তব্যের মাধ্য়মেই নারী সম্পর্কে তাঁ মনোভাব প্রকাশ পায়। ভোটের মাধ্যমেই মানুষ মুলায়ম সিংকে তথা সমাজবাদী পার্টিকে জবাব দেবেন বলে মন্তব্য করেন জয়া প্রদা।

মুলায়ম নারী নিরাপত্তা ও তাদের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন। অথছ এই মুলায়মই মন্তব্য করেছিলেন, ধর্ষণের জন্য ফাঁসি দেওয়া উচিত নয়। ছেলেরা মাঝে মধ্যে ভুল করে এধরণের ঘটনা ঘটিয়ে ফেলে। আমরা ক্ষমতায় এলে আইনে বদল আনব।

যেদিন মুলায়ম এই মন্তব্য করেন সেদিনই এই মন্তব্যের বিরোধিতা করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা আদবানী বলেছিলেন দেশের কোনও নেতার এই ধরণের মহিলা বিরোধী চিন্তাধারা বরদাস্ত করা হবে না।

এর পরেই মুলায়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবে মহিলা কমিশন। মহিলা কমিশনের তরফে মুলায়ম সিংকে নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে একটি লিখিত আবেদন নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে। ওই চিঠিতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা ও সমাজবাদী পার্টি সুপ্রিমোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+