মমতা মস্তিস্কের ভারসাম্য হারিয়েছেন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ মুকুল রায়ের
মমতা আর কোন দায়িত্ব সামলাতে পারছেন না। তিনি মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বিজেপির লালবাজার অভিযানের পর বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়।
মমতা আর কোন দায়িত্ব সামলাতে পারছেন না। তিনি মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বিজেপির লালবাজার অভিযানের পর বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়। তিনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবার বললেন মানসিক ভারসাম্যহীন মুখ্যমন্ত্রী। অবিলম্বে সব দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত মমতার, মনে করেন মুকুল।

মানসিক ভারসাম্যহীন মুখ্যমন্ত্রী
মানসিক ভারসাম্যহীন মুখ্যমন্ত্রী যে সব ঘটনা ঘটিয়ে চলেছেন, তাঁর প্রশাসন এমন কাজ করছেন, তা গণতন্ত্রের কফিনে শেষে পেরেক পুতে দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। তাঁর এককালের নেত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন মুকুল রায়।

ন্যাজাট-কাণ্ডের প্রতিবাদে
এদিন ন্যাজাট-কাণ্ডের প্রতিবাদে বিজেপি লালবাজার অভিযানের ডাক দিয়েছিল। সেই লালবাজার অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল ফিয়ার্স লেন। বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশ আর দেরি না করে জল কামান প্রয়োগ করে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। তাতেই নৈতিক জয় দেখছে বিজেপি।

মমতার প্রশাসনের কাছে চ্যালেঞ্জ
এরপর বিজেপির নেতা-কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ অবরুদ্ধ। জল কামান, টিয়ার গ্যাস সত্ত্বেও আন্দোলনকারীরা পিছু হটেনি। বিজেপির এই মাটি কামড়ে পড়ে থাকা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে চ্যালেঞ্জ হয়ে দেখা দিল এদিন। তারপরই একে একে বিজেপির সব নেতা নিশানা করেন মমতাকে। মুকুলও বাদ গেলেন না।

মমতাকে খুন মুখ্যমন্ত্রী বলেন মুকুল
একদিন আগেই মমতাকে খুনি মুখ্যমন্ত্রীর তোপ দেগেছিলেন। বলেছিলেন মুখ্যমন্ত্রী বিজেপিকে ভয় পাচ্ছেন। হারার আতঙ্কে তিনি এলাকা তপ্ত করছেন। ন্যাজাট-কাণ্ডকে তিনি নন্দীগ্রামের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে রক্ত ছিটিয়ে দেন। বলেন, নন্দীগ্রামে বুদ্ধদেবের ধুতিতে রক্ত ছিটিয়েছিল, ন্যাজাটে মমতার শাড়িতে রক্তের দাগ লাগল।












Click it and Unblock the Notifications