মুকুল-ঘনিষ্ঠের পাখির চোখ মুখ্যমন্ত্রীর কুর্সি! তৃণমূলের কামব্যাকে ফের পরিবর্তনের হাওয়া
মুকুল-ঘনিষ্ঠের পাখির চোখ মুখ্যমন্ত্রীর কুর্সি! তৃণমূলের কামব্যাকে ফের পরিবর্তনের হাওয়া
বাংলায় পরিবর্তনের হাওয়া তুলেছিল বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যাযের ক্যারিশ্মায় তা সম্ভব হয়নি। এরপরই তৃণমূল সাম্রাজ্যবিস্তারের লক্ষ্যমাত্রা স্থির করেছে। সাম্রাজ্য বিস্তারে তৃণমূলের প্রথম টার্গেট ত্রিপুরা। ত্রিপুরার আগেই তৃণমূলের সংগঠন ছিল। মুকুল রায়ের যোগদানে সেই সংগঠনকে পরিমার্জিত করে ত্রিপুরা দখলের জন্য ঝাঁপাবে তৃণমূল।

তৃণমূলের ত্রিপুরা-বিজয়, সুদীপের কুর্সির লক্ষ্য এবার
ইতিমধ্যে মুকুল রায়ের ভাবশিষ্য বলে পরিচিত সুদীপ রায়বর্মনও ঘূঁটি সাজাতে শুরু করে দিয়েছেন ত্রিপুরার কুর্সি দখলের। তিনি বিজেপিতে বিক্ষুব্ধের তালিকায়। বিপ্লব দেবের বিরোধী লবির নেতা। তারপর কেন্দ্রীয় বিজেপির সঙ্গেও তাঁর এখন বিস্তর দূরত্ব। একটা সময় তাঁর নেতৃত্বেই তৃণমূলের সংগঠন গড়ে উঠেছিল। তাই তাঁর কুর্সির টার্গেটের সঙ্গে তৃণমূলের ত্রিপুরা-বিজয়ের লক্ষ্যমাত্রা মিলে যেতে পারে।

২০২৩-এর মিশন ত্রিপুরায় কী ঘূঁটি সাজালেন সুদীপ
বিজেপি নেতা সুদীপ রায়বর্মন ত্রিপুরার পুর নির্বাচনে নতুন সংগঠন গড়ে লড়ার প্রস্তুতি নিয়েছেন। 'বন্ধুর নাম সুদীপ' নামে গড়ে তুলেছেন সংগঠন। সেই সংগঠন নিয়ে তিনি নতুন করে ঘূঁটি সাজাচ্ছেন। পুরসভা নির্বাচনে ট্রায়াল, ২০২৩-এ পূর্ণমাত্রায় ঝাঁপানোর টার্গেট তাঁর। এরই মধ্যে তৃণমূল যদি ফের বিস্তার লাভ করতে চায়, তখন সুদীপ হতেই পারেন মুখ।

ত্রিপুরার রাজনৈতিক আঙিনায় নয়া জল্পনার বাতাবরণ
সুদীপ রায়বর্মন তৃণমূলে ফিরে দলের দায়িত্ব নিলে রাজ্যে তাঁর সঙ্গে আসতে পারেন বহু বিজেপি বিধায়কও। মুকুল হাওয়ায় ফের সুরভিত হতে পারে ত্রিপুরার রাজনৈতিক আঙিনা। বিজেপিও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ত্রিপুরা বিধানসভায়। ২০২৩-এর লড়াইয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে উত্থান হতে পারে তৃণমূলের।

সুদীপকে মাথায় রেখে তৃণমূলের ইউনিট গড়েছিলেন মুকুল
কংগ্রেসের প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মনের নেতৃত্বেই ত্রিপুরার তৃণমূলের ইউনিট গড়ে তুলেছিলেন মুকুল রায়। কিন্তু ২০১৭-য় মুকুলের তৃণমূল-ত্যাগের পরই সব উদ্যোগ ভেস্তে যায়। তারপরই তৃণমূলের নেতাদের দলবদল করিয়ে বিজেপি বাড়তে শুরু করে। এবং ত্রিপুরায় ক্ষমতা দখল করে। সিপিএমের ২৫ বছরের শাসনের অবসান ঘটে।

মুকুলিত তৃণমূলে জোয়ার আসতে পারে ত্রিপুরায়
মুকুল-ঘনিষ্ঠ সুদীপ রায়বর্মন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তাঁর দ্বৈরথ শুরু হয়ে যায়। তিনি বর্তমানে বিজেপির বিক্ষুব্ধ। এই পরিস্থিতিতে মুকুল রায়ের প্রত্যাবর্তন হয়েছে তৃণমূলে। ফলে বাঙালি অধ্যুষিত ত্রিপুরার ফের তৃণমূলের বেড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাবনা তৈরি হয়েছে কংগ্রেসি ঘরানার সুদীপকে দিয়েই ত্রিপুরার প্রসার বৃদ্ধির।

মুকুলের ভবাশিষ্য সুদীপকে নিয়ে জল্পনা তুঙ্গে
মুকুর রায়ের ভাবশিষ্য সুদীপ রায়বর্মন যদি তাঁর পুরনো টিম নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখান, তবে তৃণমূলে জোয়ার আসবে বলাই যায়। ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। ২০২৩-এ রাজ্যে ভোট, তৃণমূল সেই চ্যালে়ঞ্জ নিয়ে বিজেপিকে ধাক্কা দিতে পারেন কি না, তা-ই দেখার।












Click it and Unblock the Notifications