মমতার কথায় কংগ্রেসকে হারাতে তৃণমূলকে সমর্থন বিজেপির! মুকুলের দাবি ঘিরে জল্পনা
কংগ্রেসকে হারাতে রাজ্যসভার কমিটিতে বিজেপির কাছে ভোট চেয়েছিলেন, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সব্যসাচী দত্তেরবাড়ি থেকে বেরনোর সময় এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।
কংগ্রেসকে হারাতে রাজ্যসভার কমিটিতে বিজেপির কাছে ভোট চেয়েছিলেন, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সব্যসাচী দত্তের বাড়ি থেকে বেরনোর সময় এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূল নেত্রীর চেয়েছিলেন বলেই বিজেপি ভোট দিয়েছে। দাবি করেছেন মুকুল রায়।

এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ইএসআইসিতে রাজ্যসভা এবং লোকসভা থেকে একজন করে প্রতিনিধি থাকেন। সাধারণভাবে সহমতে ভিত্তিতে এই প্রতিনিধি নির্বাচন হয়ে থাকে। এমন অনেক কমিটি আছে, যেখানে বিভিন্ন দলের সদস্যরা প্রতিনিধি হিসেবে যান। এবারই কার্যত রীতি ভেঙে ভোটাভুটি। আর যার জেরেই তুলকালাম পরিস্থিতি।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যসভায় ভোটাভুটিতে তৃণমূল প্রার্থীর পাওয়া কথা ১০ থেকে ১২ টি ভোট সেখানে তৃণমূলের দোলা সেন পেয়েছেন ৯০ টি ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী হিসেবে ৫০-এর আশপাশে ভোট পাওয়ার কথা থাকলেও প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ৪৬ টি ভোট। প্রার্থী দিয়েছিলেন সিপিএমও। তাদের প্রার্থী করিম পেয়েছেন আটটি ভোট। আর বারোটি ভোট বাতিল হয়েছে।
ভোটে হারের পর প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, বিজেপির ভোটে জিতেছে তৃণমূল। এপ্রসঙ্গে তিনি বিজেপির দুই প্রভাবশালী নেতার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন প্রকাশ জাভড়েকর তৃণমূলকে ভোট দিয়েছে। তাঁকে(জাভড়েকর) প্রশ্ন করায় উত্তর, এটাই সংসদীয় কৌশল। প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যসভায় তৃণমূলের চিফ হুইপ সুখেন্দুশেখর রায়, অস্বস্তি এড়াতে দাবি করেছেন আঞ্চলিক দলের ভোটে জয়ী হয়েছে তৃণমূল।
বুধবারের নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি যে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের অভিযোগকেই সমর্থন করল তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications