তুঙ্গে 'সারেন্ডার মোদী' বিতর্ক! 'পাপ্পু' রাহুল গান্ধীকে প্লে স্কুলে পাঠানোর পরামর্শ নকভির
রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে রাহুল গান্ধীর। তাঁকে রাজনৈতিক প্লে স্কুলে পাঠানো উচিত। নরেন্দ্র মোদীকে 'সারেন্ডার মোদী' বলার পর এই পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।

৫০ বছরের পাপ্পুকে একটি রাজনৈতিক প্লে স্কুলে পাঠান
এদিন নাকভি বলেন, 'রাহুল গান্ধীর পরিবারের উচিত তাঁদের ৫০ বছরের পাপ্পুকে একটি রাজনৈতিক প্লে স্কুলে পাঠানো। তাঁর রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে। যতদিন না তাঁকে এই স্কুলে পাঠানো হবে ততদিন খারাপ ভাষায় কথা বলা বন্ধ হবে না।'

রাহুল গান্ধীকে আক্রমণ নকভির
রাহুল গান্ধীকে আক্রমণ করে নকভি আরও বলেন, 'প্লে স্কুলে না গেলে রাহুল গান্ধী দেশের সংস্কৃতি, ঐতিহ্য বুঝবেন না। গুজব ছড়াবেন আর তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকবে।' রবিবার এই প্রসঙ্গে রাহুলকে আক্রমণ করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

সারেন্ডার মোদী বিতর্কে রাহুল
লাদাখ ইস্যুতে গতকাল প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী টুইটারে লেখেন , 'নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী৷' টুইটটি করার পরই রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে থাকে। রাহুল গান্ধীকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন বিজেপি নেতারা। পরে দেখা যায় রাহুল গান্ধী surrender-এর বদলে surender (সুরেন্দর) লিখেছেন। যার অর্থ হল দেবরাজ ইন্দ্রর কণ্ঠস্বর।

রাহুলকে আক্রমণ করেন জেপি নাড্ডা
সেই সূত্র ধরে রাহুল গান্ধীকে পালটা আক্রমণ করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈশ্বরের নেতা বানিয়েছেন রাহুল গান্ধীই।' এদিকে নকভি এদিন আরও বলেন, 'প্রধানমন্ত্রীকে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন সেটা শুধুমাত্র তাঁর থেকে থেকে কাম্য যাঁকে পাত্তা দেওয়া হয় না।'

প্রধানমন্ত্রীকে হেনস্থা রাহুলের
এরপরই রাহুল গান্ধীর উদ্দেশে বলেন, 'আপনি প্রতিদিনই দিনে রাতে প্রধানমন্ত্রীকে হেনস্থা করছেন। অকথ্য ভাষায় আক্রমণ করছেন। তিনি যে ভাষায় কথা বলেন এদেশের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে তেমন কেউ করেননি।' শেষে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর হাতে দেশ সুরক্ষিতই রয়েছে।'












Click it and Unblock the Notifications