ইশার সঙ্গীত -এ মঞ্চে মা কোকিলাবেনকে নিয়ে মুকেশ-অনিলের নাচের ভিডিও ভাইরাল

দেশের অন্যতম নামী শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে উপলক্ষ্যে গত ৭ ডিসেম্বর থেকে একাধিক জমকালো অনুষ্ঠানে সেজে উঠেছিল রাজস্থানের উদয়পুরের রাজমহল।

দেশের অন্যতম নামী শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে উপলক্ষ্যে গত ৭ ডিসেম্বর থেকে একাধিক জমকালো অনুষ্ঠানে সেজে উঠেছিল রাজস্থানের উদয়পুরের রাজমহল। বিশ্বের নামীদামী শিল্পপতি থেকে রাজনীতিবিদ, সকলেই সেখানে হাজির ছিলেন। আর তাঁদের উপস্থিতিতে আয়োজিত হয়ে গেল মুকেশ কন্যার 'সঙ্গীত' -এর পার্টি।

ইশার সঙ্গীত -এ মঞ্চে মা কোকিলাবেনকে নিয়ে মুকেশ-অনিলের নাচের ভিডিও ভাইরাল

আম্বানি পরিবারের রন্ধ্রে রন্ধ্রে যে গুজরাতের গন্ধ মিশে রয়েছে তা আরও একবার প্রমাণ করলেন তাঁরা ইশার সঙ্গীত অনুষ্ঠানে। সেখানে গোটা আম্বানি পরিবার নাচের তালে মেতে ওঠে। আর নেপথ্যে তখন গান চলতে থাকে 'উই আর গুজ্জু..'। স্টেজে তখন মুকেশ আম্বানি থেকে অনিল আম্বানি। সঙ্গে ছিলেন তাঁদের স্ত্রী নীতা ও টিনা। আর তার চেয়েও বড় চমক হিসাবে উপস্থিত হন কোকিলাবেন। রিলায়েন্স গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রয়াত ধীরুভাইয়ের পত্নী কোকিলাবেন। আর মা কোকিলাবেনকে ঘিরে আম্বানি পরিবারের এই নাচের ভিডিও আপাতত ভাইরাল।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর মুম্বইতে মহাসামরোহে আয়োজিত হতে চলেছে মুকেশ তনয়া ইশা আম্বানির বিয়ে। তার আগে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হয় বিয়ের প্রি ওয়েডিং বিভিন্ন অনুষ্ঠান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+