ফোর্বসের ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে ফের মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে গৌতম আদানি
ফোর্বসের ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে ফের মুকেশ আম্বানি
আরও একবার প্রমাণিত করলেন অর্থ উপার্জনে তিনিই সেরা। দেশের ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। ফোর্বসের ২০২১ সালের ধনীতম ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি।

শীর্ষে মুকেশ আম্বানি
৪ বিলিয়ন ডলার সম্পত্তি বাড়িয়ে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে এই বছরে ৯২.৭ বিলিয়ন ডলার। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে মোট ১৪ বার ফোর্বসের তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছেন মুকেশ আম্বানি। তারপরেই রয়েছেন গৌতম আদানি এবং এইচসিএল কর্ণধার শিব নাদার। ভারতের ১০০তম ধনীর তালিকা এদিন প্রকাশ করেছে ফোর্বস।

দ্বিতীয় স্থানে গৌতম আদানি
আদানি পোর্টস ও এসইজেডের কর্ণধার গৌতম আদানির সম্পত্তি ২০২০ সালে ২৫.২ বিলিয়ন ডলার থেকে এ বছর ৭৪.৮ বিলিয়ন ডলার হয়েছে, আম্বানির থেকে মাত্র ১৭.৯ বিলিয়ন ডলার কম। ৭৬ বছরের শিব নাদার, যিনি এইচসিএল প্রযুক্তির কর্ণধার তিনি তাঁর সম্পত্তিতে ১১ বিলিয়ন ডলার যোগ করে এ বছর ৩১ বিইয়ন ডলারের মালিক হয়েছেন এবং তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে ফোর্বসের শীর্ষ দশের তালিকায় পুনরায় প্রবেশ করেছেন সাবিত্রী জিন্দল ১৮ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে।

মোট সম্পত্তির পরিমাণ
জানা গিয়েছে এই ১০০ জনের সমষ্টিগত সম্পত্তির পরিমান ৭৭৫ বিলিয়ন ডলার। গত ১২মাসে যোগ হয়েছে ২৫৭বিলিয়ন ডলার। প্রত্যেকেই করোনার দ্বিতীয় ওয়েভ চলাকালীন ৫০% বাড়িয়েছে মোট সম্পত্তি। এই তালিকার পঞ্চম স্থানে আছেন আদর পুনাওয়ালা। এই বাম্পার বছরে তালিকায় ৮০ শতাংশের বেশির সম্পদ আরও বেড়েছে। ৬১ জনের বেড়েছে ১ বিলিয়ন ডলার বা তার বেশি।

একনজরে দেখে নিন ভারতের প্রথম দশ ধনী ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা
মুকেশ আম্বানি (৯২.৭ বিলিয়ন মার্কিন ডলার)
গৌতম আদানি (৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার)
শিব নাদার (৩১ বিলিয়ন মার্কিন ডলার)
রাধাকিষণ দামানি (২৯.৪ বিলিয়ন মার্কিন ডলার)
সাইরাস পুনাওয়ালা (১৯ বিলিয়ন মার্কিন ডলার)
লক্ষ্মী মিত্তল (১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার)
সাবিত্রী জিন্দাল (১৮ বিলিয়ন মার্কিন ডলার)
উদয় কোটাক (১৬.৫ বিলিয়ন মার্কিন ডলার)
পালোনজি মিস্ত্রি (১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার)
কুমার বিড়লা (১৫.৮ বিলিয়ন মার্কিন ডলার)
গোডরেজ ফ্যামিলি (১৫.২ বিলিয়ন ডলার)
সুনীল মিত্তল (১৪.৮ বিলিয়ন ডলার)
বাজাজ পরিবার (১৪.৪ বিলিয়ন ডলার)
দিলীপ সাংঘভি (১৪.৩ বিলিয়ন ডলার)
হিন্দুজা ব্রাদার্স (১৪ বিলিয়ন ডলার)
বর্মন ফ্যামিলি (১১.৮ বিলিয়ন ডলার)
মধুকর পারেখ (১১.৮ বিলিয়ন ডলার)
আজিম প্রেমজি (১১.২ বিলিয়ন ডলার)
মুরালি ডিভি (৯.৯ বিলিয়ন ডলার)
বেণু গোপাল বাঙ্গুর (৯.৫ বিলিয়ন ডলার)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications