মুকেশ আম্বানির সম্পত্তি ইউরোপের কোনও একটি দেশের জিডিপি-র সমান!
মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ২২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি (১ ডলার = ৬৬.৮৭ টাকা)। মুকেশের এই সম্পত্তি উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার মোট জিডিপি-র সমান বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
নয়াদিল্লি, ২১ অক্টোবর : গত ৯ বছর ধরে একটানা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেয়ে আসছেন মুকেশ আম্বানি। আপাতত তাঁর সম্পত্তির পরিমাণ ২২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি (১ ডলার = ৬৬.৮৭ টাকা)। মুকেশের এই সম্পত্তি উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার মোট জিডিপি-র সমান বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
একইসঙ্গে জানা গিয়েছে, ভারতের চতুর্থ ধনবান ব্যক্তি আজিম প্রেমজীর ১৫০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি আফ্রিকার দেশ মোজাম্বিকের জিডিপি-র (১৪৭০ কোটি ইউএসডি) চেয়ে বেশি।

ফোর্বস জানিয়েছে, সান ফার্মার মালিক দিলীপ সাংভী ভারতের দ্বিতীয় ধনবান ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৯০ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানে থাকা হিন্দুজা পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ১৫২০ কোটি মার্কিন ডলার। পঞ্চম স্থানে রয়েছেন পালোনজী মিস্ত্রি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩৯০ কোটি মার্কিন ডলার।
জানা গিয়েছে, ২০১৫ সালে যেখানে ভারতের সেরা ১০০ ধনী ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪৫০০ কোটি মার্কিন ডলার, সেখানে এবছর তা বেড়ে হয়েছে ৩৮১০০ কোটি মার্কিন ডলার। গতবছরে যারা প্রথম দশে ছিলেন, এবছরও তাঁদের বেশিরভাগইউ রয়েছেন প্রথম দশে, তবে কয়েকজনের জায়গা অদলবদল হয়েছে।
ফোর্বস জানিয়েছে, ফ্লিপকার্ট কর্তা শচীন ও বিনি বনসল এবছর তাদের তালিকা থেকে সরে গিয়েছেন। তাদের বদলে জায়গা পেয়েছেন তুরাখিয়া ব্রাদার্স ও আচার্য বালকৃষ্ণের মতো নতুন মুখ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications