মুকেশ-পুত্র আকাশের বিয়ের রাজকীয় কার্ড তাক লাগাচ্ছে! ফার্সট লুকের ভিডিও দেখে নিন
মুকেশ কন্যা ইশার বিয়ের পর এবার আম্বানি পরিবার ব্যস্ত পুত্র আকাশের বিয়ে নিয়ে। আগামী মাসের শুরুর দিকেই বিয়ে হতে চলেছে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার।
মুকেশ কন্যা ইশার বিয়ের পর এবার আম্বানি পরিবার ব্যস্ত পুত্র আকাশের বিয়ে নিয়ে। আগামী মাসের শুরুর দিকেই বিয়ে হতে চলেছে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার। বিয়ে নিয়ে আপাতত সাজো সাজো রব এশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির পরিবারে। এবার প্রকাশ্যে এল তাঁর ছেলের বিয়ের কার্ড।

কবে বিয়ে ?
সদ্য আনন্দ-ইশার বিয়ে ঘিরে উৎসবের আমেজ ছিল আম্বানি পরিবারে। যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজস্থান থেকে মহারাষ্ট্রে। ইশার পর মুকেশ আম্বানির আরও এক সন্তান এবার বিয়ের পিঁড়িতে উঠতে চলেছেন ! আকাশ আম্বানির সঙ্গে শ্লোকা মেহতার বিয়ে আগামী ৯ মার্চ।

বিয়ের আমন্ত্রণ!
আকাশ আম্বানির বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই তিরুপতি দর্শনে গিয়েছিলেন নীতা ও মুকেশ আম্বানি। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে তাঁদের নিমন্ত্রণের পর্ব। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক নেতাদের নিমন্ত্রণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
|
বিয়ের কার্ড
মুকেশ আম্বানির ছেলে আকাশের বিয়ের জন্য রাজকীয় নিমন্ত্রণপত্রের আয়োজন করেছে আম্বানি পরিবার। আর সেই কার্ডের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
|
নিমন্ত্রণ সিদ্ধিবিনায়ককে
ইতিমধ্যেই কার্ড নিয়ে সিদ্ধবিনায়কের মন্দিরে দর্শন করে এসেছেন আম্বানি দম্পতি। এই কার্ডে যেমন আকাশ ও শ্লোকার নামের আদ্য অক্ষর রয়েছে। তেমনই ফুল দিয়ে সাজানো হয়েছে কার্ডকে। কার্ড আপাতত সোশ্য়াল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।












Click it and Unblock the Notifications