নীরব মোদীর আত্মীয়র সঙ্গে বিয়ে হচ্ছে আম্বানির বড় ছেলের! গাঁটছড়া নিয়ে জোরদার গোপনীয়তা

মুকেশ আম্বানির পুত্র আকাশ খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন আর এক বিখ্যাত শিল্পপতি রাসেল মেহতার মেয়ে শ্লোক-কে।

খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দেশের সবচেয়ে ধনী শিল্পপতির ছেলে। মুকেশ আম্বানির পুত্র আকাশ খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন আর এক বিখ্যাত শিল্পপতি রাসেল মেহতার মেয়ে শ্লোক-কে।

নীরব মোদীর আত্মীয়র সঙ্গে বিয়ে হচ্ছে আম্বানির বড় ছেলের!

রাসেল মেহতা বিত্তশালী হিরে ব্যবসায়ী। রোসি ব্লু ইন্ডিয়া নামে হিরে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। দেশের অন্যতম সেরা হিরের কোম্পানি এই সংস্থা। আর এই রাসেলের পরিবারের আত্মীয় আর এক হিরে ব্যবসায়ী তথা পিএনবি কাণ্ডের মূল অভিযুক্ত নীরব মোদী। সেজন্যই কি বিয়ে নিয়ে এখন মুখে কুলুপ এঁটেছে দুই পরিবার। সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, ডিসেম্বরে বিয়ে করলেও এনগেজমেন্ট কিছুদিনের মধ্যেই সেরে ফেলবেন আকাশ ও শ্লোক। দুজনেই মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশোনা করেছেন। ২০০৯ সালে দুজনেই স্কুল পাশ করার পরে আকাশ রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যান। এদিকে শ্লোক প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করেন।

ফিরে এসে আকাশ নিজেদের কোম্পানি রিলায়েন্সে যোগ দিয়েছেন। এদিকে শ্লোক তাঁদের কোম্পানি রোজি ব্লু ডায়মন্ডে ডিরেক্টর পদে কাজ করছেন। এছাড়া একটি স্বেচ্ছ্বাসেবি সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি।

বিয়ে নিয়ে দুই পরিবারের কেউই মুখ খুলছেন না। হাইপ্রোফাইল এই বিয়ের এনগেজমেন্ট খুব তাড়াতাড়ি হবে বলে খবর। সেদিকেই এখন তাকিয়ে পাপারাৎজিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+